Home ফ্যাক্ট ফাইল পঞ্চায়েতের পাঁচ কাহন পৌর বার্তা জেলার চালচিত্র চাষী ভাই বলছি শরীর স্বাস্থ্য জেলার সেনাপতি মাঠে ময়দানে সম্পাদকিয় কলম
BREAKING NEWS
প্রযুক্তিতে ভারতের চর্চা গোটা বিশ্বে হবে   •   কলকাতার ঘোড়ার গাড়ি নিয়ে বিশেষ বৈঠক, ঐতিহ্য ও প্রাণীকল্যাণে নতুন ভাবনা অগ্নিমিত্রা পালের   •   হুমায়ুন কবীরকে ঘিরে দুর্গাপুরে বিজেপির অভিনব প্রতিবাদ, প্রতীকী কবর ও ‘শ্রাদ্ধ’ ঘিরে চাঞ্চল্য   •   কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির সতর্কতা, বজ্রপাত ও দমকা হাওয়ার সম্ভাবনা   •   ক্ষেতি হাই স্কুলে নবম সাব-জুনিয়র রাজ্য নেটবল চ্যাম্পিয়নশিপ ২০২৬, তরুণ খেলোয়াড়দের উৎসাহ দিলেন নিশীথ প্রামাণিক   •   প্রতিদিন নদী সাঁতরে স্কুলে যান শিক্ষক, ‘টিউব মাস্টার’ আবদুল মালিকের অনন্য কাহিনি

মহিলাদের নিরাপত্তায় ‘দুর্গা স্কোয়াড’, ১০ বাইক-স্কুটিতে পথে মহিলা পুলিশ

24 Aug 2026
11:16 AM

 

নিজস্ব প্রতিনিধি, জেলার বার্তা ডেস্ক : মহিলাদের নিরাপত্তা আরও জোরদার করতে আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের উদ্যোগে চালু হল ‘দুর্গা স্কোয়াড’। সোমবার আনুষ্ঠানিকভাবে এই বিশেষ বাহিনীর উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমানের জেলাশাসক এস. পোন্নাবলাম, পুলিশ কমিশনার ডক্টর প্রণব কুমার, আসানসোল পুরনিগমের কমিশনার দিলীপ মিশ্র-সহ পুলিশের একাধিক আধিকারিক।

প্রাথমিকভাবে প্রায় ১০ জন প্রশিক্ষিত মহিলা পুলিশকর্মী ‘শ্রীশক্তি’ হিসেবে এই স্কোয়াডের সদস্য হয়েছেন। ১০টি মোটরসাইকেল ও স্কুটিতে তাঁরা গোটা এলাকায় নজরদারি চালাবেন। মহিলাদের উপর অত্যাচার, আক্রমণ, শ্লীলতাহানি কিংবা অন্য কোনও অপ্রীতিকর ঘটনা রুখতে বিশেষভাবে তৎপর থাকবে এই বাহিনী।

উদ্বোধনী অনুষ্ঠানে অগ্নিমিত্রা পাল জানান, মহিলাদের নিরাপত্তার ক্ষেত্রে কোনওরকম গাফিলতি বরদাস্ত করা হবে না। তাঁর দাবি, মহিলাদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই পুলিশের এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রতিটি থানায় মহিলা ডেস্ক এবং প্রতিটি মহকুমায় মহিলা থানা চালুর পাশাপাশি মহিলাদের নিরাপত্তায় আরও একাধিক পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও জানান মন্ত্রী। মহালয়ার দিন উইমেন্স হেল্পলাইন নম্বর-সহ আরও কিছু গুরুত্বপূর্ণ পরিষেবা চালুর পরিকল্পনা রয়েছে বলেও তিনি জানান।

দুর্গা স্কোয়াডের সদস্যরা প্রশিক্ষিত ও সশস্ত্র মহিলা পুলিশকর্মী। কোনও মহিলা বিপদে পড়লে বর্তমানে ১০০ বা ১১২ নম্বরে ফোন করে পুলিশের সাহায্য চাইতে পারবেন। খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন স্কোয়াডের সদস্যরা।

উৎসবের মরশুমের আগে ‘দুর্গা স্কোয়াড’-এর আত্মপ্রকাশ মহিলাদের নিরাপত্তা ব্যবস্থায় নতুন মাত্রা যোগ করবে বলেই মনে করছে পুলিশ প্রশাসন। বিশেষ করে জনবহুল এলাকা, বাজার, শপিং জোন এবং উৎসবকেন্দ্রিক ভিড়ের মধ্যে মহিলা পুলিশকর্মীদের এই বিশেষ নজরদারি নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে।