Home ফ্যাক্ট ফাইল পঞ্চায়েতের পাঁচ কাহন পৌর বার্তা জেলার চালচিত্র চাষী ভাই বলছি শরীর স্বাস্থ্য জেলার সেনাপতি মাঠে ময়দানে সম্পাদকিয় কলম
BREAKING NEWS
সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাংয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ, উন্নয়ন নিয়ে আলোচনা ড. সুকান্ত মজুমদারের   •   গ্রাম রোজগার সহায়কদের বার্ষিক সম্মেলনে পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের বার্তা, ‘সরকার ও জনগণের প্রতি দায়বদ্ধ থাকুন’   •   আরামবাগে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তি উন্মোচন, গাছের চারা বিতরণ; ‘প্রাপ্য সম্মান দেওয়া হয়নি’—দিলীপ ঘোষ   •   কৃত্রিমভাবে বোরো ধানের পরাগায়ন: উন্নত বীজ উৎপাদনে গুরুত্বপূর্ণ কৃষি পদ্ধতি   •   Pantaloons Presents Anandabazar Patrika Anandolok Puraskar 2026’-এর মঞ্চে এক ফ্রেমে গুণী শিল্পীরা   •   বর্ধমানের পথে শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও যিশু সেনগুপ্ত, শহরে আসছে ‘বহুরূপী—দ্য গোল্ডেন ডাকু’

সুন্দরবনে জৈব চাষের সম্ভাবনা ও সমস্যা নিয়ে কর্মশালা

21 Aug 2026
11:43 AM

 

নিজস্ব প্রতিনিধি, জেলার বার্তা ডেস্ক: বাসন্তীর জয় গোপালপুর গ্রাম বিকাশ কেন্দ্রে অনুষ্ঠিত হল সুন্দরবনের সুস্থায়ী কৃষি প্রকল্পের চাষীদের নিয়ে জৈব চাষের সম্ভাবনা ও সমস্যা বিষয়ক কর্মশালা। কৃষকদের জৈব পদ্ধতিতে চাষাবাদে উৎসাহিত করা এবং কৃষিক্ষেত্রে সুস্থায়ী ও পরিবেশবান্ধব পদ্ধতির প্রসার ঘটানোই ছিল এই কর্মশালার মূল লক্ষ্য।

কর্মশালায় সুন্দরবন এলাকার কৃষকদের জৈব চাষের বিভিন্ন সম্ভাবনা, উৎপাদন বৃদ্ধির উপায় এবং চাষাবাদের ক্ষেত্রে তাঁদের বিভিন্ন সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। রাসায়নিক সারের ব্যবহার কমিয়ে পরিবেশবান্ধব কৃষি ব্যবস্থার প্রসারের উপরও গুরুত্ব দেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত মন্ত্রী  দিলীপ ঘোষ, গোসাবার বিধায়ক বিকর্ণ নস্কর, জয়নগর সাংগঠনিক জেলা বিজেপির জেলা সভাপতি শ্রী উৎপল নস্কর, বিজেপির রাজ্য কমিটির সদস্য শ্রীরামকৃষ্ণ প্রামাণিক, ১২৮ বাসন্তী বিধানসভার কনভেনার প্রদীপ সরদার এবং জয়নগর সাংগঠনিক জেলা বিজেপির জেনারেল সেক্রেটারি সঞ্জয় সিনহা।

কর্মশালায় কৃষকদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন উপস্থিত নেতৃত্ব। জৈব চাষের মাধ্যমে কৃষকদের উৎপাদন ও আয় বৃদ্ধির পাশাপাশি সুন্দরবনের পরিবেশ ও কৃষিজমির স্বাস্থ্য রক্ষার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।

সুন্দরবনের কৃষকদের দীর্ঘমেয়াদি স্বার্থে জৈব ও সুস্থায়ী কৃষি ব্যবস্থাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে এই কর্মশালা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে উদ্যোক্তাদের আশা।