Home ফ্যাক্ট ফাইল পঞ্চায়েতের পাঁচ কাহন পৌর বার্তা জেলার চালচিত্র চাষী ভাই বলছি শরীর স্বাস্থ্য জেলার সেনাপতি মাঠে ময়দানে সম্পাদকিয় কলম
BREAKING NEWS
সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাংয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ, উন্নয়ন নিয়ে আলোচনা ড. সুকান্ত মজুমদারের   •   গ্রাম রোজগার সহায়কদের বার্ষিক সম্মেলনে পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের বার্তা, ‘সরকার ও জনগণের প্রতি দায়বদ্ধ থাকুন’   •   আরামবাগে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তি উন্মোচন, গাছের চারা বিতরণ; ‘প্রাপ্য সম্মান দেওয়া হয়নি’—দিলীপ ঘোষ   •   কৃত্রিমভাবে বোরো ধানের পরাগায়ন: উন্নত বীজ উৎপাদনে গুরুত্বপূর্ণ কৃষি পদ্ধতি   •   Pantaloons Presents Anandabazar Patrika Anandolok Puraskar 2026’-এর মঞ্চে এক ফ্রেমে গুণী শিল্পীরা   •   বর্ধমানের পথে শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও যিশু সেনগুপ্ত, শহরে আসছে ‘বহুরূপী—দ্য গোল্ডেন ডাকু’

ডাকাতির ছক বানচাল, অস্ত্র-সহ গ্রেফতার ৪

21 Aug 2026
09:57 AM

 

নিজস্ব প্রতিনিধি, জেলার বার্তা ডেস্ক: ডাকাতির পরিকল্পনা বানচাল করল রানীগঞ্জ থানার পাঞ্জাবি মোড় ফাঁড়ির পুলিশ। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি ওমনি গাড়ি থেকে চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে পাইপগান, কার্তুজ-সহ বেশ কিছু অস্ত্র।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, রানীগঞ্জ এলাকায় একটি বড়সড় ডাকাতির পরিকল্পনা করা হচ্ছিল। গোপন সূত্রে খবর পেয়ে গতকাল রাতে অভিযান চালায় পাঞ্জাবি মোড় ফাঁড়ির পুলিশ। সেই সময় একটি ওমনি গাড়িতে থাকা চারজনকে আটক করা হয়। তল্লাশি চালিয়ে তাঁদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র, কার্তুজ ও অন্যান্য সামগ্রী উদ্ধার করা হয়।

পুলিশের দাবি, মোট ছয়জন মিলে ডাকাতির পরিকল্পনা করেছিল। পুলিশের অভিযান টের পেয়ে ঘটনাস্থল থেকে আরও দু’জন পালিয়ে যায়। পলাতকদের সন্ধানে তল্লাশি শুরু হয়েছে।

ধৃতরা হল মো. আলাউদ্দিন ওরফে লাদেন (২৩), শেখ আজহারউদ্দিন (৩০), শেখ হোসেন (১৯) এবং মো. তাজ খান (১৯)। পুলিশ সূত্রে খবর, ধৃত চারজনেরই বাড়ি বীরভূম জেলায়।

ধৃতদের বিরুদ্ধে অস্ত্র আইন-সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে বলে জানা গিয়েছে। শুক্রবার তাঁদের আসানসোল জেলা আদালতে পেশ করা হয়। ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের স্বার্থে ধৃতদের পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন করা হয় এবং তদন্তের জন্য পুলিশ হেফাজত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

এই ঘটনায় আর কারা জড়িত এবং কী উদ্দেশ্যে ডাকাতির পরিকল্পনা করা হয়েছিল, তা খতিয়ে দেখছে পুলিশ। পাশাপাশি পলাতক দুই অভিযুক্তের সন্ধানেও তল্লাশি চালানো হচ্ছে।