Home ফ্যাক্ট ফাইল পঞ্চায়েতের পাঁচ কাহন পৌর বার্তা জেলার চালচিত্র চাষী ভাই বলছি শরীর স্বাস্থ্য জেলার সেনাপতি মাঠে ময়দানে সম্পাদকিয় কলম
BREAKING NEWS
আলিপুর উত্তীর্ণ সভাঘরে শ্রী অশোক সিঙ্ঘলের জন্মশতাব্দী উদযাপন, উপস্থিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী   •   ১৫ বছরেই ইতিহাস! এশিয়ান গেমসে সোনা জিতে ভারতের সর্বকনিষ্ঠ সোনাজয়ী বৈভব সূর্যবংশী   •   ধানের শীষ হলুদ হলেই সতর্ক! ফলস স্মাটের লক্ষণ চিনে বীজ সংরক্ষণে কৃষকদের পরামর্শ   •   সব জাঙ্ক ফুড এক নয়, কোন খাবার শরীরের জন্য বেশি ক্ষতিকর? জানুন সতর্ক হওয়ার কারণ   •   স্বাস্থ্যগত বিভিন্ন সমস্যায় চিয়া সিডের বিভিন্ন কম্বো, কীভাবে খাবেন ও কী কী বিষয়ে সতর্ক থাকবেন   •   বারাসাতে GRS কর্মীদের রাজ্য স্তরের সাধারণ সভা, পঞ্চায়েত ব্যবস্থায় কর্মীদের ভূমিকা নিয়ে আলোচনা

চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ৩

20 Aug 2026
10:18 AM

 

নিজস্ব প্রতিনিধি, জেলার বার্তা ডেস্ক :  দক্ষিণ ২৪ পরগনার চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। বিস্ফোরণে গুরুতর আহত হয়েছেন তিনজন। আহতদের আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

স্থানীয় সূত্রে খবর, জনবসতি থেকে কিছুটা দূরে একটি জমির মধ্যে ঘর তৈরি করে বাজি তৈরির কাজ চলছিল। সেই ঘরেই আচমকা বিস্ফোরণ ঘটে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। বিস্ফোরণের তীব্রতায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ঘটনার পর দমকল বাহিনী দেরিতে ঘটনাস্থলে পৌঁছয় বলে অভিযোগ তোলেন স্থানীয় বাসিন্দারা। এই অভিযোগকে কেন্দ্র করে এলাকায় বিক্ষোভ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে বারুইপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার অতীশ বিশ্বাসের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছয়।

বিস্ফোরণের সঠিক কারণ এখনও স্পষ্ট নয়। কীভাবে বাজি তৈরির ঘরে বিস্ফোরণ ঘটল, সেখানে কী ধরনের বাজি তৈরি হচ্ছিল এবং নিরাপত্তা বিধি মানা হয়েছিল কি না—তা খতিয়ে দেখছে বারুইপুর থানার পুলিশ।

ঘটনাকে কেন্দ্র করে পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে। বিস্ফোরণের ঘটনায় বেআইনি ভাবে বাজি তৈরির অভিযোগের সত্যতা রয়েছে কি না, তাও তদন্ত করে দেখা হচ্ছে।