Home ফ্যাক্ট ফাইল পঞ্চায়েতের পাঁচ কাহন পৌর বার্তা জেলার চালচিত্র চাষী ভাই বলছি শরীর স্বাস্থ্য জেলার সেনাপতি মাঠে ময়দানে সম্পাদকিয় কলম
BREAKING NEWS
ফলতা ও রামনগর তর্পণ ঘাটে পুণ্যার্থীদের পাশে বিধায়ক দেবাংশু পাণ্ডা, রাত জেগে সেবায় নিয়োজিত কর্মীদের ভূয়সী প্রশংসা   •   মহালয়ার ভোরে জেগে ওঠে বাঙালির হৃদয়: চণ্ডীপাঠ, শিউলির সুবাস আর মা দুর্গার আগমনে নতুন আশার আলো   •   ডারবান টেস্টে প্রোটিয়া পেসারদের দাপট! প্রথম দিনেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সুবিধাজনক অবস্থানে দক্ষিণ আফ্রিকা   •   নিউজিল্যান্ড শিবিরে বড় ধাক্কা! ভারতের বিরুদ্ধে দুই ম্যাচের সিরিজে খেলতে পারবেন না দলের পেসার   •   নদিয়ার রানাঘাট-ধানতলা থেকে ভিনরাজ্যে পাড়ি দিচ্ছে নানা ধরনের ফুল! ফুল চাষে স্বনির্ভরতার নতুন দিশা কৃষকদের   •   ধানের বদলে শোলা চাষে বাড়তি লাভ! মন্দিরবাজারের কৃষকদের আত্মনির্ভরতার নতুন পথ, পুজোর মরশুমে বাড়ছে চাহিদা

দক্ষিণ ২৪ পরগনায় ৪০তম জেলা বার্ষিকী সাঁতার প্রতিযোগিতা সম্পন্ন, তালদীর সাঁতারুদের দাপট

28 Jun 2026
11:05 AM

 

নিজস্ব প্রতিনিধি, জেলার বার্তা ডেস্ক- দক্ষিণ ২৪ পরগনা জেলায় দু’দিনব্যাপী অনুষ্ঠিত হলো ৪০তম জেলা বার্ষিকী সুইমিং কম্পিটিশন ২০২৬-২৭। গতকাল শুরু হওয়া এই প্রতিযোগিতার আজ ছিল শেষ পর্ব। জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা সাঁতারুরা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করেন এই প্রতিযোগিতায়।

জানা গিয়েছে, দক্ষিণ ২৪ পরগনার প্রায় ৮৫টি সুইমিং ক্লাবের প্রতিযোগীরা এই সাঁতার প্রতিযোগিতায় অংশ নেন। বাটারফ্লাই, ব্যাকস্ট্রোক, ফ্রিস্টাইল সহ বিভিন্ন বিভাগে অনুষ্ঠিত হয় একাধিক প্রতিযোগিতা। প্রতিযোগীদের দক্ষতা ও পারফরম্যান্সে মুগ্ধ হন উপস্থিত ক্রীড়াপ্রেমীরাও।

জেলার জলক্রীড়া ক্ষেত্রেও দক্ষিণ ২৪ পরগনার সাফল্য অব্যাহত রয়েছে। বিশেষ করে রাজ্য ওয়াটার পোলো প্রতিযোগিতায় জেলা প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানের মধ্যে নিজেদের সাফল্য ধরে রেখেছে বলে জানান আয়োজকরা।

প্রতিযোগিতার দ্বিতীয় ও শেষ দিনে বিভিন্ন ইভেন্টে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের হাতে তুলে দেওয়া হয় গোল্ড, সিলভার ও ব্রোঞ্জ মেডেল।

এবারের প্রতিযোগিতায় বিশেষ নজর কেড়েছে ক্যানিংয়ের তালদী এলাকার ছেলেমেয়েরা। একাধিক বিভাগে দুরন্ত পারফরম্যান্স দেখিয়ে তারা অধিকাংশ সোনার পদক নিজেদের দখলে করে নেয়। তালদীর সাঁতারুদের এই সাফল্যে খুশি ক্রীড়ামহল ও স্থানীয় বাসিন্দারা।