Home ফ্যাক্ট ফাইল পঞ্চায়েতের পাঁচ কাহন পৌর বার্তা জেলার চালচিত্র চাষী ভাই বলছি শরীর স্বাস্থ্য জেলার সেনাপতি মাঠে ময়দানে সম্পাদকিয় কলম
BREAKING NEWS
সব জাঙ্ক ফুড এক নয়, কোন খাবার শরীরের জন্য বেশি ক্ষতিকর? জানুন সতর্ক হওয়ার কারণ   •   স্বাস্থ্যগত বিভিন্ন সমস্যায় চিয়া সিডের বিভিন্ন কম্বো, কীভাবে খাবেন ও কী কী বিষয়ে সতর্ক থাকবেন   •   বারাসাতে GRS কর্মীদের রাজ্য স্তরের সাধারণ সভা, পঞ্চায়েত ব্যবস্থায় কর্মীদের ভূমিকা নিয়ে আলোচনা   •   জামডোমায় মহিলা কৃষকদের জন্য বৈদ্যুতিক ঢেঁকি ও প্রশিক্ষণ শিবির, প্রযুক্তিনির্ভর কৃষিতে জোর অগ্নিমিত্রা পালের   •   উন্নয়নকে হাতিয়ার করে ফলতায় বিজেপির সংগঠন শক্ত করার বার্তা, দেবাংশু পণ্ডার নেতৃত্বে একগুচ্ছ কর্মসূচি   •   ফলতায় বদল শুধু বিধায়কের নয়, বদলেছে মানুষের কাছে পৌঁছনোর রাজনীতিও

একশো দিনে সবকিছু বদলে দেওয়া সম্ভব নয়’, মমতা-অভিষেক-ফিরহাদকে নিশানা অগ্নিমিত্রা পালের

20 Aug 2026
08:08 AM

 

নিজস্ব প্রতিনিধি, জেলার বার্তা ডেস্ক : রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে তৃণমূল নেতৃত্বকে কড়া আক্রমণ করলেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল। তাঁর বক্তব্য, কোনও নতুন সরকারের পক্ষে মাত্র একশো দিনে রাজ্যের সমস্ত সমস্যা সমাধান করে ফেলা সম্ভব নয়। তবে দীর্ঘদিন ক্ষমতায় থাকা পূর্ববর্তী সরকার কী করেছে, সেই প্রশ্নের জবাব দেওয়ার প্রয়োজন রয়েছে বলে মন্তব্য করেন তিনি।

অগ্নিমিত্রা পালের প্রশ্ন, বছরের পর বছর ক্ষমতায় থাকার পরও রাজ্যের মানুষের বিভিন্ন সমস্যা কেন সমাধান হয়নি? তাঁর নিশানায় সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং কলকাতার মেয়র ফিরহাদ হাকিম।

অগ্নিমিত্রার বক্তব্য, “একশো দিনে সবকিছু বদলে দেওয়া সম্ভব নয়—কিন্তু প্রশ্ন একটাই, এত বছর ক্ষমতায় থেকে পূর্ববর্তী সরকার কী করেছে?” এই প্রশ্নের উত্তর মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং ফিরহাদ হাকিমকে দিতে হবে বলেও দাবি করেন তিনি।

তাঁর এই মন্তব্যকে ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে চাপানউতোর তৈরি হয়েছে। রাজ্যের শাসক ও বিরোধী শিবিরের মধ্যে বিভিন্ন ইস্যুতে চলতে থাকা রাজনৈতিক তরজার মধ্যেই অগ্নিমিত্রা পালের এই বক্তব্য তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।