Home ফ্যাক্ট ফাইল পঞ্চায়েতের পাঁচ কাহন পৌর বার্তা জেলার চালচিত্র চাষী ভাই বলছি শরীর স্বাস্থ্য জেলার সেনাপতি মাঠে ময়দানে সম্পাদকিয় কলম
BREAKING NEWS
হাসপাতালের বেডের রিয়েল-টাইম তথ্য আরও শক্তিশালী করার উদ্যোগ   •   মাঝ আকাশে বিপদ, অসাধারণ সাহসিকতায় ১৮০ যাত্রীর প্রাণরক্ষা: ক্যাপ্টেন স্মিতের ভূমিকা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথোপকথন   •   অসাবধানতাবশত মল বেরিয়ে আসা বা ‘শার্ট’ কেন ঘটে? কারণ, ঝুঁকি ও প্রতিরোধের উপায়   •   দিনের শুরুতেই শরীরকে সক্রিয় রাখতে কার্যকর ব্যায়াম, মূল পেশির শক্তি বাড়ানোর পাশাপাশি উন্নত হতে পারে শরীরের সমন্বয়   •   বক্সা টাইগার রিজার্ভে বাঘ পুনর্বাসন কর্মসূচি, উপস্থিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব   •   অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে নিউজিল্যান্ড দলে একাধিক নতুন মুখ

রাতভোর বৃষ্টিতে জহরগড় সেতুতে দুর্ঘটনা, জলের তোড়ে ভেসে গেলেন ১৮ বছরের যুবক

18 Aug 2026
11:41 AM

 

নিজস্ব প্রতিনিধি, জেলার বার্তা ডেস্ক:  রাতভোর প্রবল বৃষ্টির জেরে জলমগ্ন জহরগড় সেতুতে ভয়াবহ দুর্ঘটনা। সেতুর উপর দিয়ে জল বইতে থাকায় রাস্তা বুঝতে না পেরে নিয়ন্ত্রণ হারিয়ে স্কুটিসহ জলের তোড়ে ভেসে গেলেন দুই যুবক। তাঁদের মধ্যে একজন কোনওরকমে প্রাণে বাঁচলেও এখনও নিখোঁজ রয়েছেন অপর যুবক।

সালানপুর থানার অন্তর্গত ১৯ নম্বর জাতীয় সড়কের এথোড়া মোড় থেকে সীতারামপুর যাওয়ার রাস্তায় অবস্থিত জহরগড় সেতুর উপর রাতভর বৃষ্টির পর জল উঠে যায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সেতুর দু’দিকের পাঁচিল ও গার্ড ভেঙে যাওয়ায় রাস্তার অবস্থাও বোঝা যাচ্ছিল না। সেই সময় সীতারামপুরের দিকে স্কুটিতে করে যাচ্ছিলেন দুই যুবক।

জলের মধ্যে দিয়ে যাওয়ার সময় আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে স্কুটিটি সেতুর নিচে পড়ে যায়। প্রবল স্রোতে দু’জনেই জলের তোড়ে ভেসে যান। তাঁদের মধ্যে একজন কোনওরকমে একটি গাছের ডাল আঁকড়ে ধরে প্রাণে বেঁচে যান। খবর পেয়ে নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাঁকে উদ্ধার করে।

অপর যুবককে এখনও খুঁজে পাওয়া যায়নি। জলে তলিয়ে যাওয়া যুবকের নাম আমির গেয়াস (১৮)। তিনি সীতারামপুরের বাসিন্দা বলে জানা গিয়েছে।

ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সালানপুর থানা পুলিশ, নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ এবং কুলটি ট্রাফিক গার্ডের পুলিশ। নিখোঁজ যুবকের সন্ধানে তল্লাশি শুরু হয়েছে।

প্রবল বৃষ্টির জেরে সেতুতে জল উঠে যাওয়া এবং সেতুর দু’পাশের নিরাপত্তা পাঁচিল ও গার্ড ভেঙে পড়ায় এই দুর্ঘটনা নিয়ে প্রশ্ন উঠেছে। স্থানীয়দের দাবি, দ্রুত সেতুর নিরাপত্তা ব্যবস্থা মেরামত না করা হলে ফের বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে।