Home ফ্যাক্ট ফাইল পঞ্চায়েতের পাঁচ কাহন পৌর বার্তা জেলার চালচিত্র চাষী ভাই বলছি শরীর স্বাস্থ্য জেলার সেনাপতি মাঠে ময়দানে সম্পাদকিয় কলম
BREAKING NEWS
বাংলাদেশ ও নিউজিল্যান্ড সিরিজের আগে বড় ধাক্কা অস্ট্রেলিয়ার, চোটে দুই গুরুত্বপূর্ণ ক্রিকেটার   •   কঙ্কালসার পোল, চারদিকে বড় বড় গর্ত! যেকোনও সময় দুর্ঘটনার আশঙ্কা, আতঙ্কে গোপালপুরের বাসিন্দারা   •   বেলেঘাটায় স্বেচ্ছায় রক্তদান শিবির, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মবার্ষিকী স্মরণ   •   গোবরডাঙার কাছেই এই বিশেষ এলাকা, সারা বছর চলে ওল ধোয়ার কাজ! ব্যস্ততায় কখনও থামে না কর্মচঞ্চলতা   •   পুজোয় লাগে না, গন্ধও নেই—তবুও মোরগফুলের চাষে বাড়ছে চাহিদা! লাভের আশায় চাষিদের ভরসা এখন ‘মোরগফুল’   •   হুড়মুড়িয়ে বিদায় নিচ্ছে বর্ষা! অক্টোবরের শুরুতেই বাংলায় শরতের আমেজ?

নেতাজি-বিরোধীদের তীব্র আক্রমণ কার্তিক মহারাজের, অনন্ত মহারাজকেও কটাক্ষ

14 Aug 2026
11:26 AM

 

নিজস্ব প্রতিনিধি, জেলার বার্তা ডেস্ক : নেতাজি সুভাষচন্দ্র বসুকে ঘিরে সাম্প্রতিক বিতর্কের আবহে তীব্র প্রতিক্রিয়া জানালেন কার্তিক মহারাজ। সোনারপুরে আর্য সমাজের এক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বলেন, নেতাজিকে নিয়ে যাঁরা কুৎসা রটাচ্ছেন বা বিতর্কিত মন্তব্য করছেন, তাঁরা নেতাজির ইতিহাস ও অবদান সম্পর্কে অবগত নন।

কার্তিক মহারাজ দাবি করেন, স্বাধীনতা সংগ্রামের সময় কংগ্রেস নেতাজি সুভাষচন্দ্র বসুকে দল থেকে বহিষ্কার করেছিল। পাশাপাশি তাঁর অভিযোগ, বামফ্রন্টও বিভিন্ন সময়ে নেতাজিকে যথাযথ সম্মান দেয়নি। তাঁর মতে, নেতাজিকে নিয়ে মন্তব্য করার আগে প্রত্যেকের ইতিহাস জানা উচিত এবং দেশের স্বাধীনতা সংগ্রামে তাঁর অবদানকে যথাযথভাবে মূল্যায়ন করা প্রয়োজন।

এদিন তিনি অনন্ত মহারাজকেও কটাক্ষ করেন। নাম উল্লেখ করে কার্তিক মহারাজ বলেন, “অনন্ত মহারাজ কোথাকার কে?” নেতাজিকে ঘিরে চলা বিতর্কের প্রেক্ষাপটে তাঁর এই মন্তব্য নতুন করে রাজনৈতিক ও সামাজিক মহলে আলোচনা তৈরি করেছে।

উল্লেখ্য, সোনারপুরে আর্য সমাজের উদ্যোগে অখণ্ড ভারত ও বিশ্বশান্তি প্রতিষ্ঠার উদ্দেশ্যে একটি বিশেষ যজ্ঞের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুভ সূচনা করেন কার্তিক মহারাজ। যজ্ঞে অংশ নিয়ে তিনি দেশ, জাতীয় ঐক্য এবং নেতাজি সুভাষচন্দ্র বসুর আদর্শ অনুসরণের গুরুত্ব নিয়েও বক্তব্য রাখেন।

কার্তিক মহারাজের এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে নতুন বিতর্কের সূত্রপাত হয়েছে। যদিও তাঁর বক্তব্যের বিষয়ে সংশ্লিষ্ট অন্য পক্ষের প্রতিক্রিয়া এখনও সামনে আসেনি।