Home বিনোদন বার্তা বিনোদন বার্তা ফ্যাক্ট ফাইল পঞ্চায়েতের পাঁচ কাহন পৌর বার্তা জেলার চালচিত্র চাষী ভাই বলছি শরীর স্বাস্থ্য জেলার সেনাপতি মাঠে ময়দানে সম্পাদকিয় কলম বিনোদন বার্তা
BREAKING NEWS
মহালয়া থেকেই পুজোর সূচনা, কলকাতায় একের পর এক উদ্বোধন: উৎসবের আবহে প্রশাসনের ভূমিকা ও বাংলার দুর্গোৎসবের নতুন তাৎপর্য   •   ৭০তম জেলা স্কুল সাঁতার নির্বাচন প্রতিযোগিতা ২০২৬, তরুণ সাঁতারুদের উদ্যম ও প্রতিভায় মুগ্ধ ক্রীড়াপ্রেমীরা   •   সুন্দরবন ক্যারাটে চ্যাম্পিয়নশিপ ২০২৬: যুব ও নারী শক্তির আত্মবিশ্বাস বাড়ানোর বার্তা, তারুণ্যের জয়গানে ফলতা বিধায়ক দেবাংশু পান্ডা   •   স্বাস্থ্য ভবনে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ পালন, বাস্তব অভিজ্ঞতার কথা শোনার উপর বিশেষ গুরুত্ব   •   কলকাতায় মহালয়ার বিশেষ অনুষ্ঠান, দেবীপক্ষের সূচনায় দেবী দুর্গার আহ্বানে উপস্থিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী   •   স্বাদে আহ্লাদে প্রযোজিত ‘দূরত্ব’-এর পোস্টার লঞ্চ, উপস্থিত দোলন রায় ও দীপঙ্কর দে

বারাবনীতে তৃণমূল নেতাকে কোমরে দড়ি বেঁধে ঘোরানো ঘিরে চাঞ্চল্য, ডুগডুগি বাজিয়ে বিক্ষোভ

27 Jun 2026
06:59 PM

 

নিজস্ব প্রতিনিধি, জেলার বার্তা ডেস্ক - পশ্চিম বর্ধমান জেলার বারাবনীতে তৃণমূল নেতাকে কোমরে দড়ি বেঁধে পুলিশি নিরাপত্তার মধ্যে ঘোরানোকে কেন্দ্র করে শনিবার ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র বিতর্ক।

অভিযোগ, আসানসোলের বারাবনী বিধানসভার তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি তথা বারাবনী পঞ্চায়েত সমিতির সভাপতি অসিত সিংহ-কে শনিবার বিকেলে কোমরে দড়ি বেঁধে এলাকা ঘোরায় বারাবনী থানার পুলিশ। তাঁর সঙ্গে ছিলেন তৃণমূল ঘনিষ্ঠ বলে পরিচিত আকবর আলম।

জানা গিয়েছে, গৌরান্ডী হাটতলা মোড় থেকে বিশাল পুলিশ বাহিনী ও কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তার মধ্যে দু’জনকে পানুড়িয়া এলাকায় নিয়ে যাওয়া হয়। ঘটনাস্থলে উপস্থিত বহু মানুষ অভিযুক্তদের দেখে “চোর চোর” স্লোগান দিতে শুরু করেন। পাশাপাশি ডুগডুগি বাজিয়ে বিক্ষোভও দেখানো হয় বলে স্থানীয় সূত্রে খবর।

ঘটনার সময় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ বাহিনী। বিকেল প্রায় ৫টা নাগাদ এই ঘটনাকে কেন্দ্র করে পানুড়িয়া এলাকায় ব্যাপক ভিড় জমে যায়।

এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক তরজা তীব্র হয়েছে। বিরোধীদের দাবি, আইন অনুযায়ী তদন্ত চলুক, তবে প্রকাশ্যে এভাবে দড়ি বেঁধে ঘোরানো মানবাধিকার লঙ্ঘনের সামিল। যদিও পুলিশ সূত্রে দাবি, তদন্তের স্বার্থেই অভিযুক্তদের ঘটনাস্থলে নিয়ে যাওয়া হয়েছিল।

ঘটনার পর থেকেই গোটা এলাকায় রাজনৈতিক উত্তাপ বাড়তে শুরু করেছে।