Home ফ্যাক্ট ফাইল পঞ্চায়েতের পাঁচ কাহন পৌর বার্তা জেলার চালচিত্র চাষী ভাই বলছি শরীর স্বাস্থ্য জেলার সেনাপতি মাঠে ময়দানে সম্পাদকিয় কলম
BREAKING NEWS
নবান্নে ‘লোকতন্ত্র সেনানী’ সম্মান: জরুরি অবস্থায় গ্রেফতার ৩২৫ জনকে সংবর্ধনা, মাসে ১০ হাজার টাকা সাম্মানিক ঘোষণা   •   ঘাটালের শ্যামচকে বন্যা পরিস্থিতি, প্লাবিত বিস্তীর্ণ এলাকা; জলের তলায় চাষের জমি ও বাড়িঘর   •   অভয়ার স্মরণ অনুষ্ঠানে পানিহাটিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, ন্যায়বিচারের বার্তা   •   জাঁকজমকপূর্ণ আয়োজনে গোবিন্দপুরে শুরু ‘অল বেঙ্গল চেস প্রতিযোগিতা’, রাজ্যের বিভিন্ন জেলা থেকে অংশগ্রহণ প্রতিভাবান দাবাড়ুদের   •   CREDAI Kolkata-র বিশেষ অনুষ্ঠানে উপস্থিত বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য   •   অন্ডালে এসটিএফের অভিযান, বিপুল আগ্নেয়াস্ত্র উদ্ধারের দাবি; তদন্তের মুখে শেখ সামশের হোসেন

বারুইপুরে জলাশয় ভরাটের অভিযোগে রাজনৈতিক তরজা, নগরোন্নয়ন দফতরে বিজেপির চিঠি

26 Jun 2026
04:26 PM

 

নিজস্ব প্রতিনিধি, জেলার বার্তা ডেস্ক - বারুইপুরে ফের সামনে এল জলাশয় ভরাট ও অবৈধ নির্মাণের অভিযোগ। বিজেপির পক্ষ থেকে নগর উন্নয়ন ও পৌর বিষয়ক দফতরে লিখিত অভিযোগ জমা দিয়ে দাবি করা হয়েছে, দীর্ঘদিন ধরে রাজনৈতিক প্রভাব খাটিয়ে জলাশয় দখল, প্লটিং ও বহুতল নির্মাণ চলছে। অভিযোগের তির সরাসরি বারুইপুর পৌরসভার তৃণমূল পরিচালিত বোর্ডের দিকে।

বারুইপুর পশ্চিম ১ নম্বর মণ্ডলের সভাপতি অ্যাডভোকেট গৌতম চক্রবর্তী অভিযোগপত্রে উল্লেখ করেছেন, বিগত প্রায় ১৫ বছর ধরে কিছু অসাধু প্রোমোটার ও জমি ব্যবসায়ী রাজনৈতিক ছত্রছায়ায় জলাশয় ভরাট করে বেআইনি নির্মাণ চালিয়ে যাচ্ছে। অভিযোগ, জমির চরিত্র পরিবর্তনের সরকারি অনুমোদন ছাড়াই বহুতল নির্মাণ ও প্লট বিক্রি করা হচ্ছে, যা পরিবেশ ও স্থানীয় জনজীবনের জন্য মারাত্মক ক্ষতিকর।

চিঠিতে আরও দাবি করা হয়েছে, অতিরিক্ত অর্থের বিনিময়ে বেআইনিভাবে বিল্ডিং প্ল্যান পাশ, অনুমতি ছাড়া অতিরিক্ত ফ্লোর নির্মাণ এবং অতিরিক্ত কভারেজের মতো কাজও হয়েছে। বিজেপির অভিযোগ, এই সমস্ত কর্মকাণ্ডে স্থানীয় প্রশাসনের একাংশের মদত রয়েছে।

যদিও সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছেন বারুইপুর পৌরসভার চেয়ারম্যান শক্তি রায় চৌধুরী। তাঁর বক্তব্য, “দফতর যদি কোনও ব্যাখ্যা চায়, নিশ্চয়ই তার উত্তর দেওয়া হবে। এই চেয়ার আমার কাছে অত্যন্ত পবিত্র। বারুইপুরের মানুষ আমাকে চেনে।”

ঘটনায় রাজনৈতিক চাপানউতোরে যোগ দিয়েছে বাম শিবিরও। বাম নেতা সমীর মান্না দাবি করেছেন, তৃণমূল পরিচালিত পৌরসভায় দীর্ঘদিন ধরেই পুকুর ভরাট ও অনৈতিক নির্মাণের ঘটনা ঘটেছে। তাঁর কথায়, “দুর্নীতির সঙ্গে যুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া উচিত।”

ইতিমধ্যেই নগরোন্নয়ন দফতর অভিযোগপত্র গ্রহণ করেছে। এখন তদন্তে কী উঠে আসে এবং প্রশাসন কী পদক্ষেপ নেয়, সেদিকেই তাকিয়ে বারুইপুরবাসী।

news home ads