Home ফ্যাক্ট ফাইল পঞ্চায়েতের পাঁচ কাহন পৌর বার্তা জেলার চালচিত্র চাষী ভাই বলছি শরীর স্বাস্থ্য জেলার সেনাপতি মাঠে ময়দানে সম্পাদকিয় কলম
BREAKING NEWS
ফলতা ও রামনগর তর্পণ ঘাটে পুণ্যার্থীদের পাশে বিধায়ক দেবাংশু পাণ্ডা, রাত জেগে সেবায় নিয়োজিত কর্মীদের ভূয়সী প্রশংসা   •   মহালয়ার ভোরে জেগে ওঠে বাঙালির হৃদয়: চণ্ডীপাঠ, শিউলির সুবাস আর মা দুর্গার আগমনে নতুন আশার আলো   •   ডারবান টেস্টে প্রোটিয়া পেসারদের দাপট! প্রথম দিনেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সুবিধাজনক অবস্থানে দক্ষিণ আফ্রিকা   •   নিউজিল্যান্ড শিবিরে বড় ধাক্কা! ভারতের বিরুদ্ধে দুই ম্যাচের সিরিজে খেলতে পারবেন না দলের পেসার   •   নদিয়ার রানাঘাট-ধানতলা থেকে ভিনরাজ্যে পাড়ি দিচ্ছে নানা ধরনের ফুল! ফুল চাষে স্বনির্ভরতার নতুন দিশা কৃষকদের   •   ধানের বদলে শোলা চাষে বাড়তি লাভ! মন্দিরবাজারের কৃষকদের আত্মনির্ভরতার নতুন পথ, পুজোর মরশুমে বাড়ছে চাহিদা

মহিষাদলে শিশুকন্যাকে নিগ্রহের অভিযোগে তীব্র উত্তেজনা, গ্রেপ্তার অভিযুক্ত

25 Jun 2026
05:50 PM

 

 

নিজস্ব প্রতিনিধি, জেলার বার্তা ডেস্ক-পূর্ব মেদিনীপুরের মহিষাদল ব্লকের কাঞ্চনপুর সংলগ্ন কাকুড়দা এলাকায় সাড়ে তিন বছরের এক শিশু কন্যাকে শারীরিকভাবে নিগ্রহের অভিযোগ ঘিরে মঙ্গলবার রাত থেকে চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনায় অভিযুক্ত এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় পরবর্তী সময়ে দু’পক্ষের সংঘর্ষে একাধিক ব্যক্তি আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, মঙ্গলবার রাতে কাঞ্চনপুর এলাকার এক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ ওঠে যে, তিনি নিজের দোকানের পাশেই ওই শিশুকন্যাকে ডেকে নিয়ে গিয়ে গুরুতর শারীরিক নিগ্রহ করেন। বিষয়টি জানাজানি হতেই এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। স্থানীয় যুবকরা দ্রুত তৎপরতা দেখিয়ে অভিযুক্তকে আটক করে পুলিশের হাতে তুলে দেন।

কিন্তু এরপরই পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, ঘটনার প্রতিবাদ করতে গেলে অভিযুক্তের ঘনিষ্ঠ কয়েকজন ব্যক্তি স্থানীয় গ্রামবাসীদের উপর হামলা চালায়। ধারাল অস্ত্র নিয়ে হামলার ঘটনায় অন্তত ১০ থেকে ১২ জন আহত হয়েছেন বলে জানা গিয়েছে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর থেকেই এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী এবং সারা রাত ধরে চলে পুলিশি টহলদারি।

এদিকে, ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলেও প্রতিক্রিয়া দেখা দিয়েছে। স্থানীয় বিজেপি নেতৃত্বের একাংশ দাবি করেছে, ঘটনার খবর পৌঁছতেই নবান্নে তৎপরতা শুরু হয়। সূত্রের খবর, মুখ্যমন্ত্রী এই ঘটনার তীব্র নিন্দা করে প্রশাসনকে অভিযুক্তের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি পরিস্থিতির উপর নজর রাখছেন বলেও প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে।

ঘটনার তীব্র নিন্দা করেছেন এলাকার সাধারণ মানুষ থেকে বিশিষ্টজনেরাও। দোষীদের দ্রুত এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সরব হয়েছেন স্থানীয় বাসিন্দারা। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে এবং ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে।