Home ফ্যাক্ট ফাইল পঞ্চায়েতের পাঁচ কাহন পৌর বার্তা জেলার চালচিত্র চাষী ভাই বলছি শরীর স্বাস্থ্য জেলার সেনাপতি মাঠে ময়দানে সম্পাদকিয় কলম
BREAKING NEWS
প্রযুক্তিতে ভারতের চর্চা গোটা বিশ্বে হবে   •   কলকাতার ঘোড়ার গাড়ি নিয়ে বিশেষ বৈঠক, ঐতিহ্য ও প্রাণীকল্যাণে নতুন ভাবনা অগ্নিমিত্রা পালের   •   হুমায়ুন কবীরকে ঘিরে দুর্গাপুরে বিজেপির অভিনব প্রতিবাদ, প্রতীকী কবর ও ‘শ্রাদ্ধ’ ঘিরে চাঞ্চল্য   •   কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির সতর্কতা, বজ্রপাত ও দমকা হাওয়ার সম্ভাবনা   •   ক্ষেতি হাই স্কুলে নবম সাব-জুনিয়র রাজ্য নেটবল চ্যাম্পিয়নশিপ ২০২৬, তরুণ খেলোয়াড়দের উৎসাহ দিলেন নিশীথ প্রামাণিক   •   প্রতিদিন নদী সাঁতরে স্কুলে যান শিক্ষক, ‘টিউব মাস্টার’ আবদুল মালিকের অনন্য কাহিনি

আবারো বাসন্তী থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র, গ্রেপ্তার ২

21 Jun 2026
04:56 AM

নিজস্ব প্রতিনিধি, জেলার বার্তা ডেস্ক - বেআইনি অস্ত্র উদ্ধারে ফের বড়সড় অভিযান চালাল রাজ্য পুলিশের এসটিএফ। শনিবার ভোররাতে বাসন্তীর চড়াবিদ্যা গ্রাম পঞ্চায়েতের ৮ নম্বর কুমড়োখালি ও পেটুয়াখালি এলাকায় তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।

 

এসটিএফ সূত্রে জানা গিয়েছে, অভিযানে মোট ১৪টি আগ্নেয়াস্ত্র এবং ৯৫ রাউন্ড গুলি উদ্ধার হয়েছে। এই তল্লাশি অভিযানে এসটিএফের সঙ্গে ছিল পশ্চিমবঙ্গ পুলিশ ও বাসন্তী থানার পুলিশ।

 

ঘটনায় জড়িত থাকার অভিযোগে জাফর শেখ এবং শওকত গায়েন নামে দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে এসটিএফ। তদন্তকারী সংস্থার দাবি, ধৃতদের মধ্যে জাফর শেখের বাড়ি পেটুয়াখালিতে এবং শওকত গায়েনের বাড়ি শিমুলতলা এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ধৃতরা তৃণমূল কংগ্রেসের সক্রিয় কর্মী হিসেবেও পরিচিত।

 

উল্লেখ্য, কয়েকদিন আগেই চড়াবিদ্যা গ্রাম পঞ্চায়েতের প্রধানের স্বামী রমজান মোল্লাকে গ্রেফতার করেছিল এসটিএফ। তদন্তকারীদের দাবি, তাকে জিজ্ঞাসাবাদ করেই বাসন্তী ও সন্দেশখালি-র বিভিন্ন এলাকায় একের পর এক তল্লাশি অভিযান চালানো হচ্ছে। ইতিমধ্যেই একাধিক জায়গা থেকে প্রচুর আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে।

 

শনিবার ভোরের অভিযানে রমজান মোল্লাকেও সঙ্গে নিয়ে বিভিন্ন এলাকায় তল্লাশি চালানো হয়। এসটিএফের অনুমান, এই অস্ত্র কারবারের নেপথ্যে বড়সড় চক্র সক্রিয় রয়েছে এবং রমজান মোল্লা সেই চক্রের অন্যতম মূল মাথা। তদন্ত এগোতেই সামনে আসছে নতুন নতুন তথ্য।