Home ফ্যাক্ট ফাইল পঞ্চায়েতের পাঁচ কাহন পৌর বার্তা জেলার চালচিত্র চাষী ভাই বলছি শরীর স্বাস্থ্য জেলার সেনাপতি মাঠে ময়দানে সম্পাদকিয় কলম
BREAKING NEWS
ফলতা ও রামনগর তর্পণ ঘাটে পুণ্যার্থীদের পাশে বিধায়ক দেবাংশু পাণ্ডা, রাত জেগে সেবায় নিয়োজিত কর্মীদের ভূয়সী প্রশংসা   •   মহালয়ার ভোরে জেগে ওঠে বাঙালির হৃদয়: চণ্ডীপাঠ, শিউলির সুবাস আর মা দুর্গার আগমনে নতুন আশার আলো   •   ডারবান টেস্টে প্রোটিয়া পেসারদের দাপট! প্রথম দিনেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সুবিধাজনক অবস্থানে দক্ষিণ আফ্রিকা   •   নিউজিল্যান্ড শিবিরে বড় ধাক্কা! ভারতের বিরুদ্ধে দুই ম্যাচের সিরিজে খেলতে পারবেন না দলের পেসার   •   নদিয়ার রানাঘাট-ধানতলা থেকে ভিনরাজ্যে পাড়ি দিচ্ছে নানা ধরনের ফুল! ফুল চাষে স্বনির্ভরতার নতুন দিশা কৃষকদের   •   ধানের বদলে শোলা চাষে বাড়তি লাভ! মন্দিরবাজারের কৃষকদের আত্মনির্ভরতার নতুন পথ, পুজোর মরশুমে বাড়ছে চাহিদা

তারাতলায় গোডাউন বিপর্যয়, গ্রেপ্তার তিন—উদ্ধার ও তদন্তে তৎপর প্রশাসন

24 Jun 2026
07:13 PM

 

নিজস্ব প্রতিনিধি, জেলার বার্তা ডেস্ক- কলকাতার তারাতলা এলাকায় গোডাউন ধসের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। দুর্ঘটনার পরপরই প্রশাসনের তরফে দ্রুত পদক্ষেপ নিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গিয়েছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন বিল্ডিং সুপারভাইজার সৈয়দ মোহাম্মদ গুলজার, লেবার সরবরাহকারী মোহাম্মদ আতাউল এবং আরেক লেবার সরবরাহকারী সুভাষ চৌধুরী।

দুর্ঘটনায় আহতদের দ্রুত উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। আহতদের চিকিৎসায় যাতে কোনও ধরনের ঘাটতি না থাকে, সেই কারণে গভীর রাতেও ট্রমা কেয়ারে উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গোডাউনের ছাদ ধসে পড়ার পর ধ্বংসস্তূপের নিচে বহু শ্রমিক আটকে পড়েন। উদ্ধারকারী দল যুদ্ধকালীন তৎপরতায় কাজ চালিয়ে যাচ্ছে। যতক্ষণ না সমস্ত শ্রমিককে উদ্ধার করা হচ্ছে, ততক্ষণ অভিযান অব্যাহত থাকবে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে।

এদিকে, গোডাউন সংক্রান্ত নির্মাণ ও অনুমোদন নিয়ে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। অভিযোগ, যথাযথ প্ল্যান পাস না করেই নির্মাণ কাজ চলছিল। এই ঘটনাকে কেন্দ্র করে সংশ্লিষ্ট সংস্থার ভূমিকা নিয়েও তদন্ত শুরু করেছে পুলিশ।

তদন্তের অংশ হিসেবে আলিপুরে সংশ্লিষ্ট সংস্থার অফিসেও তল্লাশি চালানো হয়েছে। নথিপত্র খতিয়ে দেখা হচ্ছে এবং একাধিক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করছে তদন্তকারী দল।

তারাতলা দুর্ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় শোক ও আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। প্রশাসনের দাবি, উদ্ধার কাজ শেষ হওয়ার পর পুরো ঘটনার বিস্তারিত তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।