Home ফ্যাক্ট ফাইল পঞ্চায়েতের পাঁচ কাহন পৌর বার্তা জেলার চালচিত্র চাষী ভাই বলছি শরীর স্বাস্থ্য জেলার সেনাপতি মাঠে ময়দানে সম্পাদকিয় কলম
BREAKING NEWS
অভিষেকেই নজির, ৯ নম্বরে ব্যাট করে রাজাউল্লাহর দুর্দান্ত কীর্তি   •   সীতারাম ইয়েচুরির ৩য় প্রয়াণ দিবসে সিপিআই(এম) দপ্তরে শ্রদ্ধাজ্ঞাপন   •   যাদবপুরে দেশবিরোধী স্লোগান নিয়ে সরব দিলীপ ঘোষ, জাতীয়তাবোধের পক্ষে বার্তা   •   CIMA Gallery-তে ‘Art in Life 2026’ প্রদর্শনীর উদ্বোধন   •   ইস্ট মলে সিদ্ধিদাতা শ্রীশ্রী গণেশ পুজোর শুভ উদ্বোধন   •   সোমনাথ স্বাভিমান পর্বে বিশেষ তীর্থযাত্রার শুভ সূচনা

গুরু পূর্ণিমায় বেলুড় মঠে শ্রদ্ধাঞ্জলি, সকলের মঙ্গল কামনায় প্রার্থনা

29 Jul 2026
08:46 AM

 

নিজস্ব প্রতিনিধি, জেলার বার্তা ডেস্ক- গুরু পূর্ণিমার পবিত্র তিথিতে স্বামী বিবেকানন্দ প্রতিষ্ঠিত বেলুড় মাঠ-এ উপস্থিত হয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকার পূজ্যপাদ স্বামী সুবিধা নন্দ মহারাজ মহারাজ এবং বেলুড় মঠের অন্যান্য সন্ন্যাসীদের শ্রীচরণে সশ্রদ্ধ প্রণাম নিবেদন করেন।

তিনি রামকৃষ্ণ পরমহংস, সারদা দেবীএবং স্বামী বিবেকানন্দ এর চরণে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। তাঁদের মানবসেবা, আত্মত্যাগ ও আধ্যাত্মিক আদর্শের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, এই মহান ব্যক্তিত্বদের জীবনদর্শন আজও সমাজকে সঠিক পথ দেখায়।

গুরু পূর্ণিমা উপলক্ষে শুভেন্দু অধিকারী সকল গুরুজন, আচার্য ও শিক্ষকদের প্রতিও সশ্রদ্ধ প্রণাম জানান। পাশাপাশি তিনি মা কালীর কাছে প্রার্থনা করে বলেন, সকল মানুষের জীবনে শান্তি, সুস্বাস্থ্য, সমৃদ্ধি ও কল্যাণ নেমে আসুক।

গুরু পূর্ণিমা ভারতীয় সংস্কৃতিতে গুরু-শিষ্য পরম্পরার অন্যতম শ্রেষ্ঠ উৎসব। এই দিনে গুরুদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন, জ্ঞানচর্চা ও মানবকল্যাণের আদর্শকে স্মরণ করা হয়। বেলুড় মঠে এদিন ভক্তদের উপস্থিতিতে ভক্তিমূলক পরিবেশে গুরু পূর্ণিমা উদযাপিত হয় এবং শুভেন্দু অধিকারীর এই সফরও সেই আধ্যাত্মিক আবহকে আরও তাৎপর্যপূর্ণ করে তোলে।

news home ads