Home ফ্যাক্ট ফাইল পঞ্চায়েতের পাঁচ কাহন পৌর বার্তা জেলার চালচিত্র চাষী ভাই বলছি শরীর স্বাস্থ্য জেলার সেনাপতি মাঠে ময়দানে সম্পাদকিয় কলম
BREAKING NEWS
দুর্গাপুজো শুধু আড়ম্বরের নয়, ভক্তি ও নিষ্ঠার উৎসব: দিলীপ ঘোষ   •   নিউ টাউনে ২,০০০ বেডের আন্তর্জাতিক মানের হাসপাতাল তৈরির উদ্যোগ, ১,০০০ বেডে বিনামূল্যে চিকিৎসার পরিকল্পনা   •   NCPI-এর ২০ সাংসদের পদ খারিজের আর্জি, অভিষেকের মামলায় সুপ্রিম কোর্টের নোটিস   •   মুর্শিদাবাদে তৃণমূলে ভাঙনের দাবি, কংগ্রেসে শয়ে শয়ে যোগদানের কথা বললেন অধীর রঞ্জন চৌধুরী   •   সিপিআই(এম) নেতাদের গ্রেফতারের অভিযোগ, নিঃশর্ত মুক্তির দাবি   •   আসানসোলে জেলা প্রশাসনের সারপ্রাইজ মার্কেট ভিজিট, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামে কড়া নজর

ঋণ শোধ না করায় আসানসোলের সায়ন অটোর সম্পত্তি বাজেয়াপ্ত করল ব্যাঙ্ক

24 Jun 2026
05:51 PM

 

নিজস্ব প্রতিনিধি, জেলার বার্তা - ডেস্কদীর্ঘদিন ধরে ব্যাঙ্কের ঋণ পরিশোধ না করায় আসানসোলের উষা গ্রামের সায়ন অটোর সম্পত্তি বাজেয়াপ্ত করল ইন্ডিয়ান ব্যাঙ্ক। বুধবার পুলিশ প্রশাসনের উপস্থিতিতে সারফেসি আইনের আওতায় সমস্ত আইনি প্রক্রিয়া মেনে এই পদক্ষেপ গ্রহণ করা হয়।

ব্যাঙ্ক সূত্রে জানা গিয়েছে, ২০১৬ সালে সায়ন অটোর মালিক ও তাঁর স্ত্রী ইন্ডিয়ান ব্যাঙ্কের অপকার গার্ডেন শাখা থেকে প্রায় ৩২ লক্ষ টাকা ঋণ নিয়েছিলেন। ব্যবসার সম্প্রসারণের উদ্দেশ্যে নেওয়া সেই ঋণ ২০১৮ সালেই এনপিএ বা নন-পারফর্মিং অ্যাসেট হিসেবে চিহ্নিত হয়।

এরপর থেকেই ব্যাঙ্কের তরফে একাধিকবার ঋণ পরিশোধের নোটিশ পাঠানো হয়। তবে দীর্ঘ সময় কেটে গেলেও ঋণের টাকা ফেরত না দেওয়ায় শেষ পর্যন্ত সারফেসি আইনের অধীনে সম্পত্তি বাজেয়াপ্ত করার সিদ্ধান্ত নেয় ব্যাঙ্ক কর্তৃপক্ষ।

বুধবার ব্যাঙ্ক আধিকারিকরা পুলিশ প্রশাসনের সহায়তায় সায়ন অটোর বিল্ডিং দখল নেন। পুরো প্রক্রিয়াটি মালিক ও মালকিনের উপস্থিতিতেই শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে ব্যাঙ্ক।

এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়ালেও আইনশৃঙ্খলার কোনও অবনতি ঘটেনি। ব্যাঙ্কের পক্ষ থেকে জানানো হয়েছে, ঋণখেলাপিদের বিরুদ্ধে ভবিষ্যতেও আইনি পদক্ষেপ জারি থাকবে।

news home ads