Home ফ্যাক্ট ফাইল পঞ্চায়েতের পাঁচ কাহন পৌর বার্তা জেলার চালচিত্র চাষী ভাই বলছি শরীর স্বাস্থ্য জেলার সেনাপতি মাঠে ময়দানে সম্পাদকিয় কলম
BREAKING NEWS
অভিষেকেই নজির, ৯ নম্বরে ব্যাট করে রাজাউল্লাহর দুর্দান্ত কীর্তি   •   সীতারাম ইয়েচুরির ৩য় প্রয়াণ দিবসে সিপিআই(এম) দপ্তরে শ্রদ্ধাজ্ঞাপন   •   যাদবপুরে দেশবিরোধী স্লোগান নিয়ে সরব দিলীপ ঘোষ, জাতীয়তাবোধের পক্ষে বার্তা   •   CIMA Gallery-তে ‘Art in Life 2026’ প্রদর্শনীর উদ্বোধন   •   ইস্ট মলে সিদ্ধিদাতা শ্রীশ্রী গণেশ পুজোর শুভ উদ্বোধন   •   সোমনাথ স্বাভিমান পর্বে বিশেষ তীর্থযাত্রার শুভ সূচনা

বন্যায় বিপর্যস্ত অসম: মৃত বেড়ে ৭৫, শিবসাগর-জোড়হাটসহ ৭ জেলায় ভয়াবহ পরিস্থিতি

29 Jul 2026
06:28 AM

নিজস্ব প্রতিনিধি, জেলার বার্তা ডেস্ক- অসমে ভয়াবহ বন্যা পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে। রাজ্য বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষ (ASDMA)-র সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় আরও ৭ জনের মৃত্যু হওয়ায় বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৫। এখনও ৩.৩২ লক্ষেরও বেশি মানুষ বন্যার কবলে রয়েছেন।

সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিবসাগর, জোড়হাট, চরাইদেও, গোলাঘাট, নগাঁও, শোণিতপুর এবং মাজুলি-সহ মোট ৭টি জেলা। বহু গ্রাম এখনও জলমগ্ন। নদীর জল বিপদসীমার উপর দিয়ে বইছে, ফলে যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে এবং বহু পরিবার ত্রাণ শিবিরে আশ্রয় নিতে বাধ্য হয়েছে। 

প্রশাসনের পক্ষ থেকে উদ্ধার ও ত্রাণকাজ জোরদার করা হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলির জন্য ক্ষতিপূরণের পরিমাণ বাড়িয়ে ৯ লক্ষ টাকা করা হয়েছে এবং ক্ষতিপূরণ পাওয়ার নিয়মও কিছুটা শিথিল করা হয়েছে বলে রাজ্য সরকার জানিয়েছে। 

এদিকে আবহাওয়া দফতর আরও বৃষ্টির পূর্বাভাস দেওয়ায় পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে। প্রশাসনের আশঙ্কা, জল দ্রুত না নামলে ক্ষয়ক্ষতি ও মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে। উদ্ধারকারী দল, বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং স্থানীয় প্রশাসন ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে নিরবচ্ছিন্নভাবে ত্রাণ ও উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে।

news home ads