Home ফ্যাক্ট ফাইল পঞ্চায়েতের পাঁচ কাহন পৌর বার্তা জেলার চালচিত্র চাষী ভাই বলছি শরীর স্বাস্থ্য জেলার সেনাপতি মাঠে ময়দানে সম্পাদকিয় কলম
BREAKING NEWS
আজ বিধানসভায় গুরুত্বপূর্ণ বিল, বদলাতে পারে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষাকর্মীদের বদলির নিয়ম   •   ভিসা জটিলতায় বাংলাদেশ সফরে আসতে পারছেন না আইসিসির সিইও, কমল প্রতিনিধি দলের আকার   •   আইসিসির আগস্ট মাসের সেরা ক্রিকেটারের তালিকায় হাসান মাহমুদ   •   অস্ত্র নিয়ে হুমকি ও তোলাবাজির অভিযোগে বারুইপুরে গ্রেপ্তার রবি চট্টোপাধ্যায়   •   সুমিত রায় গ্রেফতার, সুপ্রিম কোর্টের রক্ষাকবচ সরতেই বড় পদক্ষেপ   •   সেপ্টেম্বরে পশ্চিমবঙ্গ বিধানসভার বিশেষ অধিবেশন শুরু, গুরুত্বপূর্ণ বিল ঘিরে নজর

দুর্গাপুরের নিউ স্টিল পার্কে এনআইএ-র তল্লাশি, গোলাম রাজার বাড়িতে হানা

27 Jul 2026
03:38 AM

 

নিজস্ব প্রতিনিধি, জেলার বার্তা ডেস্ক- পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের নিউ স্টিল পার্ক এলাকায় জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)-র তল্লাশিকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সোমবার সকালে গোলাম রাজা নামে এক ব্যক্তির বাড়িতে হানা দেয় এনআইএ-র একটি দল। তল্লাশির সময় কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায় গোটা এলাকা ঘিরে ফেলা হয়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বছর তিনেক আগে বিহারের মুজফ্ফরপুর থেকে দুর্গাপুরে এসে বসবাস শুরু করেন গোলাম রাজা। বর্তমানে তিনি স্ত্রী ও দুই ছেলেকে নিয়ে নিউ স্টিল পার্ক এলাকার ওই বাড়িতে থাকতেন।

এনআইএ-র আধিকারিকরা দীর্ঘ সময় ধরে বাড়ির বিভিন্ন অংশে তল্লাশি চালান। তদন্তের স্বার্থে বাড়ির নথিপত্র, ইলেকট্রনিক ডিভাইস এবং অন্যান্য গুরুত্বপূর্ণ সামগ্রী খতিয়ে দেখা হয় বলে সূত্রের খবর। যদিও এই তল্লাশির সুনির্দিষ্ট কারণ সম্পর্কে তদন্তকারী সংস্থার পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হয়নি।

তল্লাশির খবর ছড়িয়ে পড়তেই এলাকায় কৌতূহলী মানুষের ভিড় জমে যায়। নিরাপত্তার স্বার্থে এলাকায় নজরদারি বাড়ানো হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মোতায়েন করা হয় পুলিশ।

 

news home ads