Home ফ্যাক্ট ফাইল পঞ্চায়েতের পাঁচ কাহন পৌর বার্তা জেলার চালচিত্র চাষী ভাই বলছি শরীর স্বাস্থ্য জেলার সেনাপতি মাঠে ময়দানে সম্পাদকিয় কলম
BREAKING NEWS
আজ বিধানসভায় গুরুত্বপূর্ণ বিল, বদলাতে পারে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষাকর্মীদের বদলির নিয়ম   •   ভিসা জটিলতায় বাংলাদেশ সফরে আসতে পারছেন না আইসিসির সিইও, কমল প্রতিনিধি দলের আকার   •   আইসিসির আগস্ট মাসের সেরা ক্রিকেটারের তালিকায় হাসান মাহমুদ   •   অস্ত্র নিয়ে হুমকি ও তোলাবাজির অভিযোগে বারুইপুরে গ্রেপ্তার রবি চট্টোপাধ্যায়   •   সুমিত রায় গ্রেফতার, সুপ্রিম কোর্টের রক্ষাকবচ সরতেই বড় পদক্ষেপ   •   সেপ্টেম্বরে পশ্চিমবঙ্গ বিধানসভার বিশেষ অধিবেশন শুরু, গুরুত্বপূর্ণ বিল ঘিরে নজর

প্রধানমন্ত্রীকে নিয়ে সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে বিতর্ক, অভিনেত্রী শ্রীলেখা মিত্রর বিরুদ্ধে শান্তিপুর থানায় অভিযোগ

27 Jul 2026
03:25 AM

 

নিজস্ব প্রতিনিধি, জেলার বার্তা ডেস্ক- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় করা একটি পোস্টকে কেন্দ্র করে রাজনৈতিক ও সামাজিক মহলে বিতর্কের সৃষ্টি হয়েছে। অভিযোগ, ওই পোস্টে প্রধানমন্ত্রীর একটি অশালীন ও আপত্তিকর ছবি ব্যবহার করা হয়েছে। এই ঘটনায় অভিনেত্রী শ্রীলেখা মিত্রর বিরুদ্ধে শান্তিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন রানাঘাট কলেজের অধ্যাপক ডাঃ সোমনাথ কর।

অভিযোগকারী ডাঃ সোমনাথ করের দাবি, সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত পোস্টটি দেশের প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে কুরুচিকর ও অসম্মানজনক। তাঁর অভিযোগ, এই ধরনের পোস্ট জনমনে বিরূপ প্রভাব ফেলতে পারে এবং সামাজিক সম্প্রীতিও বিঘ্নিত হতে পারে। সেই কারণেই তিনি বিষয়টি নিয়ে পুলিশের দ্বারস্থ হন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে এবং অভিযোগে উল্লিখিত পোস্ট ও সংশ্লিষ্ট তথ্য খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে ঘটনার সমস্ত দিক যাচাই করে আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

এদিকে, এই প্রতিবেদন লেখা পর্যন্ত অভিনেত্রী শ্রীলেখা মিত্রর পক্ষ থেকে অভিযোগ প্রসঙ্গে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

 

news home ads