Home ফ্যাক্ট ফাইল পঞ্চায়েতের পাঁচ কাহন পৌর বার্তা জেলার চালচিত্র চাষী ভাই বলছি শরীর স্বাস্থ্য জেলার সেনাপতি মাঠে ময়দানে সম্পাদকিয় কলম
BREAKING NEWS
আজ বিধানসভায় গুরুত্বপূর্ণ বিল, বদলাতে পারে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষাকর্মীদের বদলির নিয়ম   •   ভিসা জটিলতায় বাংলাদেশ সফরে আসতে পারছেন না আইসিসির সিইও, কমল প্রতিনিধি দলের আকার   •   আইসিসির আগস্ট মাসের সেরা ক্রিকেটারের তালিকায় হাসান মাহমুদ   •   অস্ত্র নিয়ে হুমকি ও তোলাবাজির অভিযোগে বারুইপুরে গ্রেপ্তার রবি চট্টোপাধ্যায়   •   সুমিত রায় গ্রেফতার, সুপ্রিম কোর্টের রক্ষাকবচ সরতেই বড় পদক্ষেপ   •   সেপ্টেম্বরে পশ্চিমবঙ্গ বিধানসভার বিশেষ অধিবেশন শুরু, গুরুত্বপূর্ণ বিল ঘিরে নজর

সুদের টাকা দিতে না পারায় মহিলাকে মারধর ও অপহরণের অভিযোগ, ইংরেজবাজার থানায় অভিযোগ দায়ের

27 Jul 2026
03:07 AM

 

নিজস্ব প্রতিনিধি, জেলার বার্তা ডেস্ক-  সুদের টাকা পরিশোধ করতে না পারায় এক মহিলাকে বাড়ি থেকে তুলে এনে মারধর ও হেনস্থার অভিযোগ উঠল। অভিযোগের তির কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর ঘনিষ্ঠ বলে পরিচিত অমরদীপ সাহার বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

অভিযোগ, দীর্ঘদিন ধরে সুদের কারবারকে কেন্দ্র করে ওই মহিলার উপর চাপ সৃষ্টি করা হচ্ছিল। নির্ধারিত সময়ের মধ্যে সুদের টাকা পরিশোধ করতে না পারায় অভিযুক্ত অমরদীপ সাহা ও তাঁর সহযোগীরা জোর করে মহিলাকে বাড়ি থেকে তুলে নিয়ে যায়। এরপর তাঁকে শারীরিকভাবে মারধর করা হয় এবং মানসিকভাবে হেনস্থা করা হয়েছে বলেও অভিযোগ।

পরিবারের দাবি, ঘটনার সময় অভিযুক্তদের ভয়ভীতি ও হুমকির মুখে পড়তে হয়। পরে কোনওভাবে বাড়ি ফিরে ওই মহিলা ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু হয়েছে। অভিযোগের সত্যতা যাচাই করা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

যদিও এই ঘটনায় অভিযুক্ত অমরদীপ সাহার পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তদন্তের স্বার্থে পুলিশ সমস্ত দিক খতিয়ে দেখছে।

 

news home ads