Home ফ্যাক্ট ফাইল পঞ্চায়েতের পাঁচ কাহন পৌর বার্তা জেলার চালচিত্র চাষী ভাই বলছি শরীর স্বাস্থ্য জেলার সেনাপতি মাঠে ময়দানে সম্পাদকিয় কলম
BREAKING NEWS
দুর্গাপূজা ২০২৬-এর প্রস্তুতি নিয়ে মিলন মেলা প্রাঙ্গণে সমন্বয় বৈঠক   •   খড়িবাড়িতে দলীয় কর্মসূচিতে প্রাক্তন মন্ত্রী হুমায়ুন কবির আক্রান্ত, অভিযোগ   •   বৃদ্ধ-বৃদ্ধা, বিশেষভাবে সক্ষম ও স্বামীহীনাদের ভাতা বৃদ্ধি, নবান্নে বড় ঘোষণা   •   দেশ সবার আগে’, সংকল্পপত্রের ৪৩ শতাংশ কাজ ইতিমধ্যেই সম্পন্ন: অগ্নিমিত্রা পাল   •   দাসপুরে বিজেপির উদ্যোগে বস্ত্র ও ত্রিপল বিতরণ, উপস্থিত ভারতী ঘোষ   •   ভারতে মাংস উৎপাদনে শীর্ষে বাংলা, ডিম উৎপাদনে চতুর্থ

পণ্যবাহী লরির চালকের কাছে ঘুষ দাবির অভিযোগ, দুই মোটর ভেহিকল ইনস্পেক্টর সাসপেন্ড; তদন্তে দুর্নীতি দমন শাখা

24 Jul 2026
10:17 AM

 

নিজস্ব প্রতিনিধি, জেলার বার্তা ডেস্ক - পূর্ব বর্ধমানের রামপুর চেকপোস্টে এক পণ্যবাহী লরির চালকের কাছে ২২ হাজার টাকা ঘুষ দাবি করার অভিযোগে কড়া পদক্ষেপ নিল পরিবহণ দপ্তর। অভিযোগের প্রেক্ষিতে দুই মোটর ভেহিকল ইনস্পেক্টর (MVI)-কে সাময়িক বরখাস্ত (সাসপেন্ড) করা হয়েছে।

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, অভিযোগ সামনে আসার পর বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হয়। প্রাথমিক তদন্তের ভিত্তিতে সংশ্লিষ্ট দুই আধিকারিকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে দুর্নীতি দমন শাখাকে

তদন্তকারীরা অভিযোগের সত্যতা যাচাই করতে সংশ্লিষ্ট নথি, ডিজিটাল তথ্য এবং অন্যান্য প্রমাণ সংগ্রহ করছেন। অভিযোগ প্রমাণিত হলে আইন ও পরিষেবা বিধি অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে প্রশাসন সূত্রে ইঙ্গিত মিলেছে।

এদিকে ঘটনাকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি স্পষ্ট জানিয়েছেন, তোলাবাজি, ঘুষ দাবি বা সাধারণ মানুষকে হয়রানির কোনও অভিযোগ বরদাস্ত করা হবে না। প্রশাসনের কোনও কর্মী বেআইনি অর্থ আদায়ের চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি সতর্ক করেছেন।

এই ঘটনাকে ঘিরে পরিবহণ ব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। প্রশাসনের দাবি, সরকারি পরিষেবায় দুর্নীতির বিরুদ্ধে ভবিষ্যতেও একইভাবে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

 

news home ads