Home ফ্যাক্ট ফাইল পঞ্চায়েতের পাঁচ কাহন পৌর বার্তা জেলার চালচিত্র চাষী ভাই বলছি শরীর স্বাস্থ্য জেলার সেনাপতি মাঠে ময়দানে সম্পাদকিয় কলম
BREAKING NEWS
বাসন্তীতে তেরঙ্গা যাত্রায় জনসমুদ্র, প্রদীপ সর্দারের নেতৃত্বে বিশাল পদযাত্রা   •   গেরুয়া রং নিয়ে বিতর্ক, একাডেমির ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন শমীক ভট্টাচার্য   •   আগে অনেক পুরুষের অ্যাকাউন্টে টাকা ঢুকতো, এবার কড়া যাচাইয়ের পরই মিলবে সরকারি সহায়তা:   •   অভয়ার মামলায় গ্রেফতার পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ, ওড়িশার সম্বলপুর থেকে ধরা পড়লেন   •   শিলদা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের বেহাল দশা: পরিকাঠামোর অভাবে চরম দুর্ভোগ, আশ্বাস বিধায়কের   •   সমুদ্র উত্তাল, নদী ফুলেফেঁপে উঠছে, জলের তলায় দক্ষিণ ২৪ পরগনার বিস্তীর্ণ এলাকা

সরকারি রাস্তা দখলের বিরুদ্ধে কড়া অভিযান, দক্ষিণ ২৪ পরগনায় বুলডোজার নিয়ে উচ্ছেদে পুলিশ-প্রশাসন

24 Jul 2026
08:59 AM

 

নিজস্ব প্রতিনিধি, জেলার বার্তা ডেস্ক - সরকারি রাস্তা দখল করে বেআইনিভাবে নির্মাণ সামগ্রী মজুতের বিরুদ্ধে কড়া অবস্থান নিল পুলিশ-প্রশাসন। দক্ষিণ ২৪ পরগনার সন্তোষপুরের বিধানগড় এলাকায় সরকারি রাস্তার ধারে দীর্ঘদিন ধরে বালি, ইট ও স্টোনচিপ ফেলে ব্যবসা চালানোর অভিযোগে বড়সড় উচ্ছেদ অভিযান চালানো হয়েছে।

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, সংশ্লিষ্ট ব্যক্তিদের একাধিকবার সতর্ক করা হলেও সরকারি নির্দেশ মানা হয়নি। এরপরই পরিস্থিতি বিবেচনা করে অভিযানের সিদ্ধান্ত নেওয়া হয়।

রবীন্দ্রনগর থানার আইসি খন্দকার সাইফুদ্দিন-এর নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী এবং বুলডোজার নিয়ে অভিযান শুরু হয়। সরকারি রাস্তার উপর বেআইনিভাবে রাখা বালি, ইট, স্টোনচিপসহ অন্যান্য নির্মাণ সামগ্রী সরিয়ে রাস্তা দখলমুক্ত করা হয়। অভিযানের সময় আইনশৃঙ্খলা বজায় রাখতে পর্যাপ্ত পুলিশ মোতায়েন ছিল।

প্রশাসনের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, সরকারি রাস্তা কোনও ব্যক্তিগত সম্পত্তি নয়। জনসাধারণের চলাচলে বাধা সৃষ্টি করে সরকারি জমি বা রাস্তা দখল করে ব্যবসা কিংবা নির্মাণ সামগ্রী মজুত করা কোনওভাবেই বরদাস্ত করা হবে না। ভবিষ্যতেও এমন বেআইনি দখলের বিরুদ্ধে আরও কঠোর অভিযান চলবে বলেও জানানো হয়েছে।

অভিযানের পর এলাকাবাসীর একাংশ প্রশাসনের পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন। তাঁদের অভিযোগ, দীর্ঘদিন ধরে রাস্তা দখল হয়ে থাকায় সাধারণ মানুষ, স্কুলপড়ুয়া এবং যানবাহন চলাচলে প্রতিনিয়ত সমস্যার সৃষ্টি হচ্ছিল। দুর্ঘটনার আশঙ্কাও ছিল। রাস্তা দখলমুক্ত হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।

প্রশাসনের দাবি, জনস্বার্থে সরকারি রাস্তা ও জনপরিসর দখলমুক্ত রাখতে ভবিষ্যতেও নিয়মিত নজরদারি ও প্রয়োজনে উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।

news home ads