Home ফ্যাক্ট ফাইল পঞ্চায়েতের পাঁচ কাহন পৌর বার্তা জেলার চালচিত্র চাষী ভাই বলছি শরীর স্বাস্থ্য জেলার সেনাপতি মাঠে ময়দানে সম্পাদকিয় কলম
BREAKING NEWS
দীর্ঘ ২০ বছর পর রূপনারায়ণপুর বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন, উৎসাহ ব্যবসায়ী মহলে   •   আসানসোলের চিত্রা মোড়ে নেতাজি সুভাষচন্দ্র বসু সেবা কেন্দ্রের উদ্বোধন   •   আমতলা-বারুইপুর রোডে বিজেপির অবরোধ, যানজট ও জলমগ্নতা নিয়ে সরব নেতৃত্ব   •   বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে বিজেপি টিচার্স সেলের শিক্ষক সম্মেলন, উপস্থিত দিলীপ ঘোষ   •   আসানসোলে মহিলা ফুটবল টুর্নামেন্টে অগ্নিমিত্রা পাল, মেয়েদের এগিয়ে আসার বার্তা   •   উত্তর দিনাজপুরের গর্ব তুলাইপাঞ্জি, সুগন্ধে-স্বাদে বাংলার ঐতিহ্য

কাটমানি ও জমি দখলের অভিযোগে উত্তাল পাথরপ্রতিমা, পঞ্চায়েত সমিতির সভাপতির বাড়ি ঘেরাও

23 Jul 2026
09:05 AM

 

নিজস্ব প্রতিনিধি ,জেলার বার্তা ডেস্ক- পাথরপ্রতিমা, দক্ষিণ ২৪ পরগনা: কাটমানি, জমি দখল এবং এক প্রবীণ ব্যক্তিকে অপমান করার অভিযোগকে কেন্দ্র করে বৃহস্পতিবার উত্তপ্ত হয়ে ওঠে দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমা। পাথরপ্রতিমা পঞ্চায়েত সমিতির সভাপতি তথা তৃণমূল নেত্রী মনুশ্রী মণ্ডলের বাড়ির সামনে বিক্ষোভে সামিল হন স্থানীয় বাসিন্দাদের একাংশ।

সকাল থেকেই বিক্ষোভকারীরা সভাপতির বাড়ির সামনে জড়ো হয়ে অবস্থান শুরু করেন। পরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, বিক্ষোভ চলাকালীন ধস্তাধস্তি ও ঠেলাঠেলির ঘটনাও ঘটে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

বিক্ষোভকারীদের অভিযোগ, পঞ্চায়েত সমিতির সভাপতি হওয়ার পর মনুশ্রী মণ্ডল প্রভাব খাটিয়ে একাধিক মানুষের জমি জোরপূর্বক দখল করেছেন। পাশাপাশি, আবাস যোজনাসহ বিভিন্ন সরকারি প্রকল্পে সুবিধা পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে লক্ষ লক্ষ টাকা কাটমানি নেওয়ার অভিযোগও তোলা হয়েছে।

এছাড়াও, এলাকার এক প্রবীণ ব্যক্তিকে তাঁর রাজনৈতিক পরিচয়কে কেন্দ্র করে অপমান ও অশালীন ভাষায় হেনস্থা করার অভিযোগও তুলেছেন আন্দোলনকারীরা।

বিক্ষোভকারীদের দাবি, যাঁদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে বলে অভিযোগ, তাঁদের প্রত্যেককে সেই অর্থ দ্রুত ফেরত দিতে হবে। পাশাপাশি, অপমানিত প্রবীণ ব্যক্তির কাছে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে বলেও দাবি জানানো হয়েছে।

ঘটনার জেরে এলাকায় উত্তেজনা থাকায় পরিস্থিতির ওপর প্রশাসন নজরদারি চালাচ্ছে।

 

news home ads