Home ফ্যাক্ট ফাইল পঞ্চায়েতের পাঁচ কাহন পৌর বার্তা জেলার চালচিত্র চাষী ভাই বলছি শরীর স্বাস্থ্য জেলার সেনাপতি মাঠে ময়দানে সম্পাদকিয় কলম
BREAKING NEWS
বাসন্তীতে তেরঙ্গা যাত্রায় জনসমুদ্র, প্রদীপ সর্দারের নেতৃত্বে বিশাল পদযাত্রা   •   গেরুয়া রং নিয়ে বিতর্ক, একাডেমির ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন শমীক ভট্টাচার্য   •   আগে অনেক পুরুষের অ্যাকাউন্টে টাকা ঢুকতো, এবার কড়া যাচাইয়ের পরই মিলবে সরকারি সহায়তা:   •   অভয়ার মামলায় গ্রেফতার পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ, ওড়িশার সম্বলপুর থেকে ধরা পড়লেন   •   শিলদা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের বেহাল দশা: পরিকাঠামোর অভাবে চরম দুর্ভোগ, আশ্বাস বিধায়কের   •   সমুদ্র উত্তাল, নদী ফুলেফেঁপে উঠছে, জলের তলায় দক্ষিণ ২৪ পরগনার বিস্তীর্ণ এলাকা

কালীঘাট তৃণমূলের ২১ জুলাইয়ের সভা নিয়ে কটাক্ষ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

22 Jul 2026
07:56 AM

 

নিজস্ব প্রতিনিধি, জেলার বার্তার ডেস্ক- কালীঘাট তৃণমূলের ২১ জুলাইয়ের সভাকে কেন্দ্র করে রাজনৈতিক তরজা আরও তীব্র হল। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তৃণমূলের সমাবেশের ভিড় নিয়ে কটাক্ষ করে বলেন, “আড়াই হাজার লোক নিয়ে বড় বড় কথা। আমি একটা গ্রাম পঞ্চায়েতে সভা করলে এর থেকে চার গুণ লোক হয়।”

তাঁর এই মন্তব্যে তৃণমূলের সাংগঠনিক শক্তি এবং ২১ জুলাইয়ের সমাবেশের জনসমাগম নিয়ে প্রশ্ন তোলেন তিনি। এর আগেও শুভেন্দু অধিকারী তৃণমূলকে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে ২১ জুলাইয়ের সভা করার চ্যালেঞ্জ জানিয়েছিলেন এবং দলের জনসমর্থন নিয়ে কটাক্ষ করেছিলেন।

অন্যদিকে, ২১ জুলাইয়ের সভা থেকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়ে বিরোধী দলগুলিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। পাশাপাশি, দলত্যাগীদের ফের দলে না নেওয়ার বার্তাও দেন তিনি।

শুভেন্দু অধিকারীর এই মন্তব্যকে ঘিরে রাজ্যের রাজনৈতিক মহলে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। বিজেপি ও তৃণমূল—উভয় শিবিরই নিজেদের জনসমর্থনের দাবি তুলে ধরছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, আগামী দিনের রাজনৈতিক কর্মসূচি এবং জনসভাগুলিকে ঘিরে এই বাকযুদ্ধ আরও তীব্র হতে পারে।

এদিকে, ২১ জুলাইয়ের সমাবেশকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা, সভাস্থল এবং প্রশাসনিক প্রস্তুতি নিয়েও রাজনৈতিক চাপানউতোর চলেছে।

news home ads