Home ফ্যাক্ট ফাইল পঞ্চায়েতের পাঁচ কাহন পৌর বার্তা জেলার চালচিত্র চাষী ভাই বলছি শরীর স্বাস্থ্য জেলার সেনাপতি মাঠে ময়দানে সম্পাদকিয় কলম
BREAKING NEWS
বেআইনি হোটেল-রেস্তোরাঁ ও ভেজাল খাবারের বিরুদ্ধে জিরো টলারেন্স: দিলীপ ঘোষ   •   পূর্ব ও পশ্চিম বর্ধমানে ভূমি সংক্রান্ত কাজের পর্যালোচনা বৈঠক, ভূমিহীনদের জমির অধিকার ও শিল্পের জমিতে জোর   •   আদ্রা–জয়চণ্ডী পাহাড়ের মধ্যে ২৭২ কোটির বাইপাস রেললাইন, বদলাবে বাংলার যোগাযোগ ও শিল্পের চিত্র   •   ঠাসা সূচিতে টেস্ট প্রস্তুতিতে ধাক্কা, শুভমনের WTC ফাইনালে ওঠার স্বপ্নে বাধা BCCI-র পরিকল্পনা?   •   ঘরের ছেলে ফিরল ঘরে, রফসান রবিনকে ঘিরে নতুন চমক! সামনে আসছে বড় খবর   •   ফুটপাত পথচারীদের জন্য, দখলদারির জন্য নয়: কড়া বার্তা অগ্নিমিত্রা পালের

পাথর খাদানের লরির নামে ভুয়ো DCR কেটে কয়েকশো কোটি টাকার রাজস্ব জালিয়াতির অভিযোগ, তদন্তে চাঞ্চল্য

18 Jul 2026
07:21 PM

 

নিজস্ব প্রতিনিধি,জেলার বার্তা ডেস্ক-  পাথর খাদান থেকে পাথর পরিবহনের নামে ভুয়ো DCR (Duplicate Carbon Receipt) তৈরি করে সরকারি রাজস্ব আত্মসাতের অভিযোগে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে বীরভূমে। অভিযোগ, সংশ্লিষ্ট BLLRO (Block Land & Land Reforms Office)-এর নাম ব্যবহার করে জাল DCR বা ডুপ্লিকেট কার্বন রসিদ তৈরি করে দীর্ঘদিন ধরে সরকারি কোষাগারে জমা পড়ার কথা থাকা বিপুল পরিমাণ রাজস্ব বেহাত করা হয়েছে।

অভিযোগ অনুযায়ী, পাথর বোঝাই লরির জন্য সরকারি নিয়মে যে DCR ইস্যু হওয়ার কথা, তার পরিবর্তে জাল বা নকল রসিদ ব্যবহার করে রাজস্ব ফাঁকির একটি বড় চক্র সক্রিয় ছিল। এর ফলে সরকারের কয়েকশো কোটি টাকার রাজস্ব ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে বলে অভিযোগ।

এই অভিযোগ নতুন নয়। ২০২৩ সালে নলহাটি এবং রামপুরহাট ব্লকের তৎকালীন BLLRO-রা সরকারি নথি জালিয়াতি ও ভুয়ো DCR ব্যবহারের অভিযোগ তুলে যথাক্রমে নলহাটি থানায় এবং রামপুরহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছিলেন। সেই অভিযোগের ভিত্তিতে মামলা রুজু হয়।

অভিযোগে বলা হয়েছিল, সরকারি অফিসের নাম ও নথির আদল ব্যবহার করে ভুয়ো DCR তৈরি করা হয় এবং সেই রসিদের মাধ্যমে পাথর পরিবহনের বৈধতা দেখিয়ে রাজস্ব ফাঁকি দেওয়া হয়। বিষয়টি সামনে আসার পর প্রশাসনিক মহলেও উদ্বেগ তৈরি হয়।

বর্তমানে এই ঘটনায় তদন্তের অগ্রগতি, জালিয়াতির প্রকৃত পরিমাণ এবং কারা এই চক্রের সঙ্গে যুক্ত, তা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে। তদন্তকারী সংস্থার তরফে এখনও পর্যন্ত প্রকাশ্যে চূড়ান্ত সিদ্ধান্ত বা দায় নির্ধারণের তথ্য জানানো হয়নি।

ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে। তদন্ত শেষ হলে প্রকৃত তথ্য ও দায় নির্ধারণ স্পষ্ট হবে বলে প্রশাসনিক সূত্রের আশা।

news home ads