Home Entertainment ফ্যাক্ট ফাইল পঞ্চায়েতের পাঁচ কাহন পৌর বার্তা জেলার চালচিত্র চাষী ভাই বলছি শরীর স্বাস্থ্য জেলার সেনাপতি মাঠে ময়দানে সম্পাদকিয় কলম
BREAKING NEWS
CJP-র প্রতিবাদে আটক আমির খানের ভাইঝি জয়ন মেরি, সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে আনলেন শরীরের আঘাতের চিহ্ন!   •   দুর্গাপুজোয় বড় ঘোষণা রাজ্য সরকারের: পুজো কমিটিগুলিকে এক লক্ষ টাকা ও বিদ্যুতে ছাড়, উৎসবের আনন্দে নতুন মাত্রা   •   নন্দীগ্রাম ও রেজিনগরে বিজেপির জয়ের পর কলকাতায় বিজয় মিছিল, উপস্থিত ফলতার বিধায়ক দেবাংশু পাণ্ডা   •   কল্যাণ সুন্দরীকা’ নৃত্যনাট্যে নজরকাড়া পারফরম্যান্স কনীনিকা বন্দ্যোপাধ্যায়ের, মুগ্ধ দর্শক   •   দুর্গাপুজোর আবহে কলকাতায় বলিউড অভিনেত্রী ভাগ্যশ্রী, ‘Adhyay – The Eternal Chapters’-এর বিশেষ উদ্যোগ   •   সল্টলেকের টিয়ারা ইন ব্যাঙ্কোয়েটে দুর্গাপুজো কমিটিগুলির হাতে চেক বিতরণ, উপস্থিত রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য

তারকেশ্বরে শ্রাবণী মেলার উদ্বোধনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, জাতীয় মেলার স্বীকৃতির লক্ষ্যে উদ্যোগের ঘোষণা

14 Jul 2026
02:03 PM

 

 

নিজস্ব প্রতিনিধি, জেলার বার্তা ডেস্ক- ধর্মীয় আবহ ও ভক্তদের উচ্ছ্বাসের মধ্য দিয়ে উদ্বোধন হলো তারকেশ্বর শ্রাবণী মেলা ২০২৬। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁকে স্বাগত জানান বিভিন্ন আখড়ার সাধু-সন্তরা। অনুষ্ঠানে তারকেশ্বরের বিধায়ক মুখ্যমন্ত্রীর হাতে প্রতীকী ত্রিশূল তুলে দেন।

উদ্বোধনী মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বলেন, "শিবের আরাধনায় বাংলায় হিন্দু ঐক্য আরও সুদৃঢ় হবে। একদিকে সনাতনী জাগরণ, অন্যদিকে উন্নয়নের জোয়ার— শিক্ষা ও কর্মসংস্থানের মাধ্যমেই নতুন বাংলার পথ তৈরি হবে।"

তিনি আরও ঘোষণা করেন, তারকেশ্বরের শ্রাবণী মেলাকে আগামী দিনে জাতীয় মেলার স্বীকৃতি দেওয়ার জন্য রাজ্য সরকার উদ্যোগ নেবে। পাশাপাশি তাঁর বক্তব্য, "যেভাবে পুরীধাম সেজে উঠেছে, সেভাবে তারকেশ্বর ধামও সাজিয়ে তোলা হবে।"

মুখ্যমন্ত্রী জানান, মেলায় আগত লক্ষ লক্ষ ভক্তের সুবিধার্থে পরিকাঠামো, যোগাযোগ ব্যবস্থা, নিরাপত্তা, স্বাস্থ্য পরিষেবা ও পরিচ্ছন্নতার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। ভবিষ্যতেও তারকেশ্বরকে একটি আধুনিক ধর্মীয় ও পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সরকার কাজ করবে বলেও তিনি জানান।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনপ্রতিনিধি, প্রশাসনিক আধিকারিক, সাধু-সন্ত এবং বিপুল সংখ্যক ভক্ত। মুখ্যমন্ত্রীর ঘোষণাকে ঘিরে উপস্থিত জনতার মধ্যে উৎসাহ ও উচ্ছ্বাস লক্ষ্য করা যায়।