Home ফ্যাক্ট ফাইল পঞ্চায়েতের পাঁচ কাহন পৌর বার্তা জেলার চালচিত্র চাষী ভাই বলছি শরীর স্বাস্থ্য জেলার সেনাপতি মাঠে ময়দানে সম্পাদকিয় কলম
BREAKING NEWS
যাদবপুরে ভারতমাতার বন্দনায় ১০ হাজার কণ্ঠে ধ্বনিত ‘বন্দে মাতরম্’   •   কৃষকদের জন্য বড় উদ্যোগ, খরিফ ২০২৬ ফসল বীমার আবেদনের সময়সীমা বাড়ল ১৫ সেপ্টেম্বর পর্যন্ত   •   নেপালের ভয়াবহ দুর্যোগে নিখোঁজ ও বিপদগ্রস্ত পশ্চিমবঙ্গের বাসিন্দাদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী   •   বৃহন্নলাদের হাতে রাখি বাঁধলেন জেলাশাসক ও বিধায়করা, আসানসোলে সম্প্রীতির বার্তা   •   রাখি বন্ধনের মতো জাতীয়তাবাদী ভাবাদর্শের প্রয়োজন’, যাদবপুরের প্রসঙ্গ টেনে দিলীপ ঘোষ   •   শ্যামাপ্রসাদ মুখার্জি ফুটবল অ্যাকাডেমির উদ্বোধন, তরুণ প্রতিভাদের স্বপ্নপূরণের নতুন মঞ্চ

আবাস যোজনায় বাংলায় ১ লক্ষ বাড়ির অনুমোদন কেন্দ্রের, ১২৫ দিনের কাজ ও ‘ধনধান্য’ কর্মসূচি নিয়ে বড় ঘোষণা নবান্নে

14 Jul 2026
09:33 AM

 

নিজস্ব প্রতিনিধি, জেলার বার্তা ডেস্ক-  নবান্নে কেন্দ্রীয় কৃষি ও গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহানের সঙ্গে বৈঠকের পর একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৈঠকে আবাস যোজনা, ১২৫ দিনের কর্মসংস্থান প্রকল্প, গ্রামীণ উন্নয়ন এবং কৃষি পরিকাঠামো নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানান তিনি।

মুখ্যমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী আবাস যোজনা (গ্রামীণ)-এর আওতায় পশ্চিমবঙ্গের জন্য ১ লক্ষ নতুন বাড়ির অনুমোদন দিয়েছে কেন্দ্র সরকার। দীর্ঘদিন ধরে অপেক্ষায় থাকা বহু উপভোক্তা এই সিদ্ধান্তের ফলে উপকৃত হবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এছাড়াও ১২৫ দিনের কাজ নিয়ে রাজ্য সরকারের পরিকল্পনার কথাও তুলে ধরেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, গ্রামীণ এলাকায় কর্মসংস্থান বৃদ্ধি এবং পরিকাঠামো উন্নয়নের লক্ষ্যে কেন্দ্র ও রাজ্য সমন্বয়ের মাধ্যমে বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের বিষয়ে আলোচনা হয়েছে।

বৈঠকের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় ছিল ‘ধনধান্য’ কর্মসূচি। মুখ্যমন্ত্রী জানান, এই কর্মসূচির জন্য রাজ্যের চারটি জেলা চিহ্নিত করা হয়েছে। কৃষি উৎপাদন বৃদ্ধি, গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা এবং কৃষকদের আয় বাড়ানোর লক্ষ্যে এই প্রকল্প বাস্তবায়িত হবে।

অন্যদিকে, কেন্দ্রীয় কৃষি ও গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান পশ্চিমবঙ্গে গ্রামীণ উন্নয়ন এবং কৃষি খাতে রাজ্য সরকারের বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেন। তিনি বলেন, কেন্দ্র ও রাজ্য একসঙ্গে কাজ করলে গ্রামীণ উন্নয়নের গতি আরও বাড়বে এবং সাধারণ মানুষ তার সুফল পাবেন।

মুখ্যমন্ত্রী জানান, বৈঠকে আবাস যোজনা, গ্রামীণ রাস্তা, কর্মসংস্থান, কৃষি উন্নয়নসহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ইতিবাচক আলোচনা হয়েছে। আগামী দিনে কেন্দ্র-রাজ্যের সমন্বয়ে আরও উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়নের আশা প্রকাশ করেন তিনি।

news home ads