Home ফ্যাক্ট ফাইল পঞ্চায়েতের পাঁচ কাহন পৌর বার্তা জেলার চালচিত্র চাষী ভাই বলছি শরীর স্বাস্থ্য জেলার সেনাপতি মাঠে ময়দানে সম্পাদকিয় কলম
BREAKING NEWS
কলকাতায় ‘শার্লক’-এর শুভ মহরৎ পূজা, উপস্থিত শার্লক-প্রেমী বিক্রম চট্টোপাধ্যায়   •   গঙ্গাসাগরের কালিবাজারে স্বপন প্রধানকে ঘিরে বিক্ষোভ, পুলিশের হেফাজতে আটক—পুরনো হুমকি ও অত্যাচারের অভিযোগ মহিলাদের   •   নির্বাচনের নামে দমন-পীড়ন, ভোটাধিকার হরণ!’ SIR ও ভোটে অনিয়ম নিয়ে সরব অধীর রঞ্জন চৌধুরী   •   সংযুক্ত আরব আমিরাতে ওয়ানডে ত্রিদেশীয় সিরিজের প্রস্তুতিতে বাংলাদেশ, প্রতিপক্ষ জিম্বাবুয়ে ও আফগানিস্তান   •   রক্তের বন্ধনে গড়ে উঠুক মানবতার সেতু, স্বেচ্ছায় রক্তদানের বার্তা ফলতা বিধানসভার বিধায়ক দেবাংশু পান্ডার   •   বিধাননগরের ৪০ নম্বর ওয়ার্ডের ডি. ডি. ব্লকে রক্তদান শিবির, উপস্থিত ডা. শরদ্বত মুখোপাধ্যায়

পাথরপ্রতিমা উপকূলে উদ্ধার শঙ্করপুরের ডুবে যাওয়া ট্রলার, মিলল ৯ মৎস্যজীবীর দেহ

13 Jul 2026
12:24 PM

 

নিজস্ব প্রতিনিধি, জেলার বার্তা ডেস্ক- দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমা উপকূল সংলগ্ন সমুদ্র এলাকায় উদ্ধার হলো পূর্ব মেদিনীপুরের শঙ্করপুরের ডুবে যাওয়া মাছ ধরার ট্রলার। ড্রোনের মাধ্যমে তল্লাশি চালিয়ে ট্রলারটির অবস্থান চিহ্নিত করার পর শুরু হয় উদ্ধার অভিযান। ইতিমধ্যে ট্রলার থেকে ৯ জন মৎস্যজীবীর দেহ উদ্ধার করা হয়েছে বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে।

প্রাথমিক তথ্য অনুযায়ী, গত ২ জুলাই শঙ্করপুর থেকে ১৬ জন মৎস্যজীবীকে নিয়ে ট্রলারটি গভীর সমুদ্রে মাছ ধরতে যায়। পরবর্তীতে প্রতিকূল আবহাওয়া ও সমুদ্রের দুর্যোগপূর্ণ পরিস্থিতির মধ্যে ট্রলারটি ডুবে যায় বলে জানা যায়। ঘটনার পর থেকেই নিখোঁজদের খোঁজে উপকূলরক্ষী বাহিনী, প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তর যৌথভাবে অনুসন্ধান অভিযান চালিয়ে আসছিল।

দীর্ঘদিনের অনুসন্ধানের পর ড্রোন প্রযুক্তির সাহায্যে ট্রলারটির অবস্থান শনাক্ত করা সম্ভব হয়। এরপর উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে ট্রলার থেকে একে একে মৃতদেহ উদ্ধার শুরু করে। এখনও নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যান সুন্দরবন উন্নয়নমন্ত্রী দীপঙ্কর জানা। তিনি উদ্ধারকাজের অগ্রগতি পর্যালোচনা করেন এবং সংশ্লিষ্ট প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে কথা বলেন। পাশাপাশি নিখোঁজদের খোঁজে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে অভিযান চালিয়ে যাওয়ার নির্দেশ দেন বলে জানা গেছে।

এই মর্মান্তিক ঘটনায় নিহত মৎস্যজীবীদের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। প্রশাসনের পক্ষ থেকে উদ্ধার অভিযান শেষ না হওয়া পর্যন্ত অনুসন্ধান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।