Home ফ্যাক্ট ফাইল পঞ্চায়েতের পাঁচ কাহন পৌর বার্তা জেলার চালচিত্র চাষী ভাই বলছি শরীর স্বাস্থ্য জেলার সেনাপতি মাঠে ময়দানে সম্পাদকিয় কলম
BREAKING NEWS
কলকাতায় ‘শার্লক’-এর শুভ মহরৎ পূজা, উপস্থিত শার্লক-প্রেমী বিক্রম চট্টোপাধ্যায়   •   গঙ্গাসাগরের কালিবাজারে স্বপন প্রধানকে ঘিরে বিক্ষোভ, পুলিশের হেফাজতে আটক—পুরনো হুমকি ও অত্যাচারের অভিযোগ মহিলাদের   •   নির্বাচনের নামে দমন-পীড়ন, ভোটাধিকার হরণ!’ SIR ও ভোটে অনিয়ম নিয়ে সরব অধীর রঞ্জন চৌধুরী   •   সংযুক্ত আরব আমিরাতে ওয়ানডে ত্রিদেশীয় সিরিজের প্রস্তুতিতে বাংলাদেশ, প্রতিপক্ষ জিম্বাবুয়ে ও আফগানিস্তান   •   রক্তের বন্ধনে গড়ে উঠুক মানবতার সেতু, স্বেচ্ছায় রক্তদানের বার্তা ফলতা বিধানসভার বিধায়ক দেবাংশু পান্ডার   •   বিধাননগরের ৪০ নম্বর ওয়ার্ডের ডি. ডি. ব্লকে রক্তদান শিবির, উপস্থিত ডা. শরদ্বত মুখোপাধ্যায়

নিরীহ মানুষের উপর অত্যাচার বরদাস্ত নয়’—বারুইপুরে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

11 Jul 2026
09:25 AM

নিজস্ব প্রতিনিধি, জেলার ডেস্ক- বারুইপুরের সূর্যপুরে নতুন পুলিশ আউটপোস্টের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সফরকালে তিনি নিহত ইন্দ্রজিতের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন এবং তাঁদের প্রতি সমবেদনা জানান।

মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, নিহতের পরিবারকে ২৫ লক্ষ টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে। পাশাপাশি নিহতের দাদাকে সিভিক ভলান্টিয়ার পদে চাকরি দেওয়ার কথাও জানান।

পরে বারুইপুর এসপি অফিসে পৌঁছে মুখ্যমন্ত্রী জেলা পুলিশ সুপার, আইজি-সহ ঊর্ধ্বতন পুলিশ আধিকারিকদের সঙ্গে তদন্তের অগ্রগতি নিয়ে বৈঠক করেন। তিনি দ্রুত, নিরপেক্ষ ও আইনসম্মত তদন্তের উপর জোর দেন।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন, প্রাথমিকভাবে তাঁর মতে ঘটনাটি শুধুমাত্র গণপিটুনির ঘটনা নয়; এর পেছনে পরিচয়ভিত্তিক উদ্দেশ্য বা অন্য কোনও দিক থাকতে পারে। তিনি আরও বলেন, মৌলবাদী গোষ্ঠীর যোগসাজশের সম্ভাবনাও তদন্তে খতিয়ে দেখা উচিত। তবে তিনি স্পষ্ট করেন, এই সমস্ত বিষয় তদন্তের মাধ্যমে নিশ্চিত হবে।

এছাড়া মুখ্যমন্ত্রী জানান, কামদুনি মামলায় নির্যাতিতার পরিবারকে সুপ্রিম কোর্টে সরকারি আইনজীবীর মাধ্যমে আইনি সহায়তা দেওয়া হবে।

প্রশাসনের উদ্দেশে কড়া বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, "কোনও নিরীহ মানুষের উপর অত্যাচার বা মারধর কোনওভাবেই বরদাস্ত করা হবে না। আইন নিজের পথে চলবে এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।"

ঘটনাকে কেন্দ্র করে এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। তদন্ত অব্যাহত রয়েছে এবং পুলিশ সমস্ত সম্ভাব্য দিক খতিয়ে দেখছে।