Home ফ্যাক্ট ফাইল পঞ্চায়েতের পাঁচ কাহন পৌর বার্তা জেলার চালচিত্র চাষী ভাই বলছি শরীর স্বাস্থ্য জেলার সেনাপতি মাঠে ময়দানে সম্পাদকিয় কলম
BREAKING NEWS
ফলতা ও রামনগর তর্পণ ঘাটে পুণ্যার্থীদের পাশে বিধায়ক দেবাংশু পাণ্ডা, রাত জেগে সেবায় নিয়োজিত কর্মীদের ভূয়সী প্রশংসা   •   মহালয়ার ভোরে জেগে ওঠে বাঙালির হৃদয়: চণ্ডীপাঠ, শিউলির সুবাস আর মা দুর্গার আগমনে নতুন আশার আলো   •   ডারবান টেস্টে প্রোটিয়া পেসারদের দাপট! প্রথম দিনেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সুবিধাজনক অবস্থানে দক্ষিণ আফ্রিকা   •   নিউজিল্যান্ড শিবিরে বড় ধাক্কা! ভারতের বিরুদ্ধে দুই ম্যাচের সিরিজে খেলতে পারবেন না দলের পেসার   •   নদিয়ার রানাঘাট-ধানতলা থেকে ভিনরাজ্যে পাড়ি দিচ্ছে নানা ধরনের ফুল! ফুল চাষে স্বনির্ভরতার নতুন দিশা কৃষকদের   •   ধানের বদলে শোলা চাষে বাড়তি লাভ! মন্দিরবাজারের কৃষকদের আত্মনির্ভরতার নতুন পথ, পুজোর মরশুমে বাড়ছে চাহিদা

গঙ্গাসাগরে তৃণমূল উপপ্রধানের নামে ‘নিখোঁজ’ পোস্টার, কোটি টাকার দুর্নীতির অভিযোগে রাজনৈতিক উত্তেজনা

10 Jul 2026
08:58 AM

 

নিজস্ব প্রতিনিধি, জেলার বার্তা ডেস্ক- দক্ষিণ ২৪ পরগনার গঙ্গাসাগর গ্রাম পঞ্চায়েতকে ঘিরে নতুন করে রাজনৈতিক বিতর্কের সৃষ্টি হয়েছে। তৃণমূল কংগ্রেসের প্রাক্তন প্রধান ও বর্তমান উপপ্রধান হরিপদ মণ্ডলকে কেন্দ্র করে শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা। অভিযোগ, গত ৪ মে নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই তাঁকে আর এলাকায় বা পঞ্চায়েতে দেখা যাচ্ছে না।

সম্প্রতি অনুষ্ঠিত গ্রামসভার বৈঠকে উপপ্রধানের অনুপস্থিতির বিষয়টি নিয়ে সরব হন বিজেপি কর্মী-সমর্থকরা। তাঁদের দাবি, উপপ্রধানের বিরুদ্ধে কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ রয়েছে এবং সেই অর্থের পূর্ণ হিসাব জনসমক্ষে প্রকাশ করতে হবে। অভিযোগের জবাব না দিয়ে তিনি ইচ্ছাকৃতভাবে আত্মগোপন করেছেন বলেও দাবি বিজেপির।

গ্রামসভার বৈঠক শেষে গঙ্গাসাগর গ্রাম পঞ্চায়েতের গেট থেকে কালিবাজার এলাকা পর্যন্ত হরিপদ মণ্ডলের ছবি-সহ ‘নিখোঁজ উপপ্রধান’ লেখা পোস্টার সাঁটানো হয়। পোস্টার ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এবং রাজনৈতিক উত্তেজনা আরও বৃদ্ধি পায়।

এদিকে, গঙ্গাসাগর গ্রাম পঞ্চায়েতের প্রধানও জানিয়েছেন যে দীর্ঘদিন ধরে উপপ্রধানের সঙ্গে তাঁর কোনও যোগাযোগ হয়নি। ফলে তাঁর অনুপস্থিতি নিয়ে বিভিন্ন মহলে জল্পনা আরও জোরদার হয়েছে।

অন্যদিকে, বিজেপির অভিযোগ, দুর্নীতির অভিযোগের জবাব এড়াতেই উপপ্রধান গা-ঢাকা দিয়েছেন। তবে এই সমস্ত অভিযোগ অস্বীকার বা খণ্ডন করে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও বিস্তারিত আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।