Home বিনোদন বার্তা বিনোদন বার্তা ফ্যাক্ট ফাইল পঞ্চায়েতের পাঁচ কাহন পৌর বার্তা জেলার চালচিত্র চাষী ভাই বলছি শরীর স্বাস্থ্য জেলার সেনাপতি মাঠে ময়দানে সম্পাদকিয় কলম বিনোদন বার্তা
BREAKING NEWS
মহালয়া থেকেই পুজোর সূচনা, কলকাতায় একের পর এক উদ্বোধন: উৎসবের আবহে প্রশাসনের ভূমিকা ও বাংলার দুর্গোৎসবের নতুন তাৎপর্য   •   ৭০তম জেলা স্কুল সাঁতার নির্বাচন প্রতিযোগিতা ২০২৬, তরুণ সাঁতারুদের উদ্যম ও প্রতিভায় মুগ্ধ ক্রীড়াপ্রেমীরা   •   সুন্দরবন ক্যারাটে চ্যাম্পিয়নশিপ ২০২৬: যুব ও নারী শক্তির আত্মবিশ্বাস বাড়ানোর বার্তা, তারুণ্যের জয়গানে ফলতা বিধায়ক দেবাংশু পান্ডা   •   স্বাস্থ্য ভবনে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ পালন, বাস্তব অভিজ্ঞতার কথা শোনার উপর বিশেষ গুরুত্ব   •   কলকাতায় মহালয়ার বিশেষ অনুষ্ঠান, দেবীপক্ষের সূচনায় দেবী দুর্গার আহ্বানে উপস্থিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী   •   স্বাদে আহ্লাদে প্রযোজিত ‘দূরত্ব’-এর পোস্টার লঞ্চ, উপস্থিত দোলন রায় ও দীপঙ্কর দে

ত্রিপল পোড়ানোর খবর ছড়াতেই ছুটে এলেন মহিলারা, বাড়ি থেকে নিয়ে যাওয়া হল একের পর এক ত্রিপল

07 Jul 2026
04:06 PM

 

নিজস্ব প্রতিনিধি, জেলার বার্তা ডেস্ক- খড়গপুর গ্রামীণ এলাকায় সরকারি ত্রাণের ত্রিপল নিয়ে নতুন করে রাজনৈতিক বিতর্ক ছড়াল। অভিযোগ, খড়গপুর গ্রামীণের তৃণমূল বিধায়ক দীনেন রায়ের বাড়িতে সরকারি ত্রাণের ত্রিপল পোড়ানো হচ্ছিল। এই খবর ছড়িয়ে পড়তেই এলাকার বহু মহিলা ঘটনাস্থলে ছুটে আসেন এবং বাড়ি থেকে একের পর এক ত্রিপল নিয়ে যেতে দেখা যায় তাঁদের।

স্থানীয়দের অভিযোগ, সাধারণ মানুষের জন্য বরাদ্দ সরকারি ত্রাণ সামগ্রী দীর্ঘদিন ধরে মজুত রাখা হয়েছিল। সেই ত্রিপল নষ্ট বা পোড়ানোর চেষ্টা করা হচ্ছে জানতে পেরেই ক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসী। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শীদের দাবি, বহু মানুষ বিধায়কের বাড়ির সামনে জড়ো হয়ে প্রতিবাদ জানান। পরিস্থিতি সামাল দিতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়। ঘটনাস্থলে উপস্থিত সংবাদমাধ্যমের প্রতিনিধিরা বিষয়টি নিয়ে প্রশ্ন করলে রিপাবলিকের ক্যামেরার সামনে উত্তর দিতে গিয়ে কার্যত অস্বস্তিতে পড়তে দেখা যায় বিধায়ক দীনেন রায়কে।

যদিও এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্ব। তাঁদের দাবি, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। অন্যদিকে বিরোধীদের অভিযোগ, সরকারি ত্রাণ সামগ্রী নিয়ে দুর্নীতি ও অপব্যবহারের ঘটনাই সামনে এসেছে।

ঘটনাকে কেন্দ্র করে খড়গপুর গ্রামীণ এলাকায় রাজনৈতিক চাপানউতোর আরও তীব্র হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে পুরো ঘটনার তদন্তের দাবি উঠেছে বিভিন্ন মহলে।