Home ফ্যাক্ট ফাইল পঞ্চায়েতের পাঁচ কাহন পৌর বার্তা জেলার চালচিত্র চাষী ভাই বলছি শরীর স্বাস্থ্য জেলার সেনাপতি মাঠে ময়দানে সম্পাদকিয় কলম বিনোদন বার্তা
BREAKING NEWS
কলকাতার মুরারিপুকুর যুবক সংঘের উদ্যোগে রক্তদান শিবির, উপস্থিত রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য   •   চন্দ্রমল্লিকা ফুল চাষে বাড়তি আয়ের সম্ভাবনা! কখন চারা লাগাবেন, কীভাবে করবেন পরিচর্যা, জানুন চাষের সম্পূর্ণ পদ্ধতি   •   বিশুদ্ধ মধু আর অর্গানিক মধু এক নয়! মধু কেনার আগে কৃষিবিজ্ঞানীর গুরুত্বপূর্ণ পরামর্শ   •   দুর্গাপূজার প্রাক্কালে নতুন সাজে কলকাতা, সৌন্দর্যায়নে উৎসবের ছোঁয়া   •   মহালয়া থেকেই পুজোর সূচনা, কলকাতায় একের পর এক উদ্বোধন: উৎসবের আবহে প্রশাসনের ভূমিকা ও বাংলার দুর্গোৎসবের নতুন তাৎপর্য   •   ৭০তম জেলা স্কুল সাঁতার নির্বাচন প্রতিযোগিতা ২০২৬, তরুণ সাঁতারুদের উদ্যম ও প্রতিভায় মুগ্ধ ক্রীড়াপ্রেমীরা

বারুইপুর কাণ্ডে তৎপর মুখ্যমন্ত্রী, দুই মন্ত্রীকে ঘটনাস্থলে যাওয়ার নির্দেশ — আজ বাংলায় অমিত শাহ, হতে পারে গুরুত্বপূর্ণ বৈঠক

06 Jul 2026
09:22 AM

 

নিজস্ব প্রতিনিধি ,জেলার বার্তা ডেস্ক- বারুইপুরের সাম্প্রতিক ঘটনাকে ঘিরে উত্তাল রাজ্য রাজনীতি। পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে মুখ্যমন্ত্রী দুই মন্ত্রী মালতি রাভা রায় ও অগ্নিমিত্রা পালকে বারুইপুরে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন। প্রশাসনিক স্তরে দ্রুত পদক্ষেপের এই সিদ্ধান্তকে ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা।

সূত্রের খবর, স্থানীয় মানুষের সঙ্গে কথা বলে আইনশৃঙ্খলার বর্তমান পরিস্থিতি এবং প্রশাসনিক ব্যবস্থার রিপোর্ট সরাসরি মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ঘটনার পর থেকেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে এবং বিভিন্ন রাজনৈতিক দলের তরফে শুরু হয়েছে তীব্র প্রতিক্রিয়া।

এদিকে আজ বাংলায় আসছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁর সফর ঘিরে রাজনৈতিক তাপমাত্রা আরও বেড়েছে। রাজনৈতিক মহলের একাংশের দাবি, বারুইপুরের পরিস্থিতি নিয়েও অমিত শাহের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক হতে পারে। যদিও প্রশাসনিকভাবে এখনও পর্যন্ত এ বিষয়ে আনুষ্ঠানিক কোনও ঘোষণা করা হয়নি।

বারুইপুর ইস্যুকে কেন্দ্র করে রাজ্য বনাম কেন্দ্র রাজনৈতিক সংঘাত আরও তীব্র হতে পারে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। ইতিমধ্যেই ঘটনার নিরপেক্ষ তদন্ত ও দ্রুত বিচার দাবিতে সরব হয়েছে বিভিন্ন মহল। সাধারণ মানুষের নিরাপত্তা এবং প্রশাসনিক ভূমিকা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন।

আগামী কয়েকদিনে এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, এখন সেদিকেই নজর রাজনৈতিক পর্যবেক্ষকদের।