Home বিনোদন বার্তা বিনোদন বার্তা ফ্যাক্ট ফাইল পঞ্চায়েতের পাঁচ কাহন পৌর বার্তা জেলার চালচিত্র চাষী ভাই বলছি শরীর স্বাস্থ্য জেলার সেনাপতি মাঠে ময়দানে সম্পাদকিয় কলম বিনোদন বার্তা
BREAKING NEWS
মহালয়া থেকেই পুজোর সূচনা, কলকাতায় একের পর এক উদ্বোধন: উৎসবের আবহে প্রশাসনের ভূমিকা ও বাংলার দুর্গোৎসবের নতুন তাৎপর্য   •   ৭০তম জেলা স্কুল সাঁতার নির্বাচন প্রতিযোগিতা ২০২৬, তরুণ সাঁতারুদের উদ্যম ও প্রতিভায় মুগ্ধ ক্রীড়াপ্রেমীরা   •   সুন্দরবন ক্যারাটে চ্যাম্পিয়নশিপ ২০২৬: যুব ও নারী শক্তির আত্মবিশ্বাস বাড়ানোর বার্তা, তারুণ্যের জয়গানে ফলতা বিধায়ক দেবাংশু পান্ডা   •   স্বাস্থ্য ভবনে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ পালন, বাস্তব অভিজ্ঞতার কথা শোনার উপর বিশেষ গুরুত্ব   •   কলকাতায় মহালয়ার বিশেষ অনুষ্ঠান, দেবীপক্ষের সূচনায় দেবী দুর্গার আহ্বানে উপস্থিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী   •   স্বাদে আহ্লাদে প্রযোজিত ‘দূরত্ব’-এর পোস্টার লঞ্চ, উপস্থিত দোলন রায় ও দীপঙ্কর দে

ফের বিপাকে অভিষেক ব্যানার্জি ! ট্রাফিক আইন ভঙ্গ মামলায় অসম্পূর্ণ জবাব, আবারও তলব করতে পারে কলকাতা ট্রাফিক পুলিশ

06 Jul 2026
03:14 AM

 

নিজস্ব প্রতিনিধি ,জেলার বার্তা ডেস্ক- রাজ্যের রাজনৈতিক মহলে ফের চর্চার কেন্দ্রে অভিষেক ব্যানার্জি । ট্রাফিক আইন ভঙ্গের অভিযোগে কলকাতা ট্রাফিক পুলিশের তরফে তাঁকে নোটিস পাঠানো হয়েছিল। সেই নোটিসের জবাবও দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তবে পুলিশ সূত্রে খবর, তাঁর পাঠানো উত্তর সম্পূর্ণ নয় বলেই মনে করা হচ্ছে। ফলে খুব শীঘ্রই তাঁকে ফের তলব করা হতে পারে।

অভিযোগ, চলন্ত গাড়িতে নিরাপত্তারক্ষীদের ঝুঁকিপূর্ণভাবে দাঁড়িয়ে থাকার ঘটনায় মোটর ভেহিকলস অ্যাক্টের একাধিক ধারা লঙ্ঘিত হয়েছে। এই ঘটনায় ইতিমধ্যেই কলকাতার কালীঘাট থানায় অভিযোগ দায়ের হয়েছে এবং তদন্ত শুরু করেছে কলকাতা ট্রাফিক পুলিশ। 

পুলিশ সূত্রে জানা গিয়েছে, নির্দিষ্ট সময়ের মধ্যে প্রয়োজনীয় নথি ও ব্যাখ্যা সম্পূর্ণভাবে জমা না পড়ায় তদন্তকারীরা সন্তুষ্ট নন। সেই কারণেই নতুন করে নোটিস পাঠানোর সম্ভাবনা তৈরি হয়েছে। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনও মন্তব্য করেননি অভিষেক ব্যানার্জি ।

এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে শুরু হয়েছে নতুন জল্পনা। বিরোধীদের দাবি, আইনের চোখে সকলেই সমান হওয়া উচিত। অন্যদিকে তৃণমূল শিবিরের দাবি, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবেই বিষয়টিকে বাড়িয়ে দেখানো হচ্ছে।