Home ফ্যাক্ট ফাইল পঞ্চায়েতের পাঁচ কাহন পৌর বার্তা জেলার চালচিত্র চাষী ভাই বলছি শরীর স্বাস্থ্য জেলার সেনাপতি মাঠে ময়দানে সম্পাদকিয় কলম
BREAKING NEWS
ফলতা ও রামনগর তর্পণ ঘাটে পুণ্যার্থীদের পাশে বিধায়ক দেবাংশু পাণ্ডা, রাত জেগে সেবায় নিয়োজিত কর্মীদের ভূয়সী প্রশংসা   •   মহালয়ার ভোরে জেগে ওঠে বাঙালির হৃদয়: চণ্ডীপাঠ, শিউলির সুবাস আর মা দুর্গার আগমনে নতুন আশার আলো   •   ডারবান টেস্টে প্রোটিয়া পেসারদের দাপট! প্রথম দিনেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সুবিধাজনক অবস্থানে দক্ষিণ আফ্রিকা   •   নিউজিল্যান্ড শিবিরে বড় ধাক্কা! ভারতের বিরুদ্ধে দুই ম্যাচের সিরিজে খেলতে পারবেন না দলের পেসার   •   নদিয়ার রানাঘাট-ধানতলা থেকে ভিনরাজ্যে পাড়ি দিচ্ছে নানা ধরনের ফুল! ফুল চাষে স্বনির্ভরতার নতুন দিশা কৃষকদের   •   ধানের বদলে শোলা চাষে বাড়তি লাভ! মন্দিরবাজারের কৃষকদের আত্মনির্ভরতার নতুন পথ, পুজোর মরশুমে বাড়ছে চাহিদা

তৃণমূলে ‘খাঁটি-ভেজাল’ লড়াই তুঙ্গে, দিল্লিমুখী দুই শিবির — প্রতীক ও তহবিল ঘিরে জোর টানাপোড়েন

06 Jul 2026
02:53 AM

 

নিজস্ব প্রতিনিধি ,জেলার বার্তা ডেস্ক- দলের ভিতরে বাড়তে থাকা গোষ্ঠীদ্বন্দ্ব ও নেতৃত্বের টানাপোড়েনের আবহে এবার দিল্লিমুখী তৃণমূলের দুই শিবির। রাজনৈতিক মহলে এখন জোর চর্চা — আসল তৃণমূল কারা? একদিকে কালীঘাট ঘনিষ্ঠ শিবিরের বড় অস্ত্র দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সই ও সংগঠনিক নিয়ন্ত্রণ, অন্যদিকে ঋতব্রতপন্থীদের দাবি তাঁদের পাশেই রয়েছেন অধিকাংশ বিধায়ক ও জনপ্রতিনিধি।

সূত্রের খবর, দলের প্রতীক, সাংগঠনিক বৈধতা এবং তহবিলের নিয়ন্ত্রণ নিয়ে তৈরি হওয়া জটিল পরিস্থিতির জেরে দুই পক্ষকেই দিল্লিতে প্রয়োজনীয় নথি জমা দিতে বলা হয়েছে। আজ বিকেলের মধ্যেই সংশ্লিষ্ট কাগজপত্র জমা দেওয়ার সময়সীমা রয়েছে বলে জানা গিয়েছে।

রবিবার থেকেই দিল্লিতে পৌঁছতে শুরু করেছেন পিসি-ভাইপো ঘনিষ্ঠ তৃণমূল নেতারা। অন্য শিবিরও নিজেদের সাংগঠনিক শক্তি ও সংখ্যাগরিষ্ঠতার দাবি তুলে ধরতে সক্রিয় হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই সংঘাত শুধুমাত্র দলীয় ক্ষমতার লড়াই নয়, ভবিষ্যতের রাজনৈতিক দখলদারির দিকেও বড় ইঙ্গিত বহন করছে।

এদিকে রাজ্যের রাজনৈতিক মহলে জল্পনা বাড়ছে — শেষ পর্যন্ত নির্বাচন কমিশন বা কেন্দ্রীয় নেতৃত্বের সিদ্ধান্তে কোন শিবিরের হাতে থাকবে দলের প্রতীক, তহবিল ও সাংগঠনিক নিয়ন্ত্রণ? সেই উত্তর খুঁজতেই এখন নজর দিল্লির দিকে।