Home ফ্যাক্ট ফাইল পঞ্চায়েতের পাঁচ কাহন পৌর বার্তা জেলার চালচিত্র চাষী ভাই বলছি শরীর স্বাস্থ্য জেলার সেনাপতি মাঠে ময়দানে সম্পাদকিয় কলম
BREAKING NEWS
অগ্নিমিত্রা পালের অভিযোগ, ‘দেশবিরোধী শক্তির সঙ্গে তৃণমূলের যোগাযোগ ছিল’   •   নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাৎ NSG-র ডিজির, নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে বৈঠক   •   হর ঘর তিরঙ্গা’ যাত্রায় নেতৃত্বে শুভেন্দু অধিকারী, সার্ভে বিল্ডিং থেকে হাজরা মোড় পর্যন্ত পদযাত্রা   •   মহুয়া মৈত্রকে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, তদন্তে সশরীরে হাজিরা নিয়ে বিতর্ক   •   তারাতলার পাট গবেষণাকেন্দ্রে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ৫টি ইঞ্জিন   •   শব্দদূষণ রোধে সরকারি নির্দেশিকা নিয়ে বিতর্ক, ৫২৯৯ ধর্মীয় প্রতিষ্ঠান থেকে খুলল মাইক: রাজনৈতিক তরজা তুঙ্গে

বারুইপুর কাণ্ডে তোলপাড় রাজ্য রাজনীতি, নির্যাতিতার পরিবারের পাশে মুখ্যমন্ত্রী — গ্রেফতার ৪, উত্তপ্ত রেল অবরোধ ঘিরে বিতর্ক

05 Jul 2026
06:03 PM

 

নিজস্ব প্রতিনিধি ,জেলার বার্তা ডেস্ক- বারুইপুরে নাবালিকার মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে রাজ্য রাজনীতিতে। ইতিমধ্যেই ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ। নির্যাতিতার বাবার সঙ্গে ফোনে কথা বলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রশাসনের তরফে দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাসও দেওয়া হয়েছে বলে সূত্রের খবর।

ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিক্ষোভকারীদের একাংশ রেল লাইনে নেমে ট্রেন অবরোধ শুরু করে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী। প্রশাসনের দাবি, অভিযুক্তদের দ্রুত গ্রেফতার করা হয়েছে এবং আইন আইনের পথেই চলবে।

এই ঘটনাকে ঘিরে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক তরজা।  নিয়ে কটাক্ষ করে শাসক-বিরোধী উভয় পক্ষই একে অপরকে আক্রমণ শানাচ্ছে। বিজেপি মুখপাত্র শঙ্কুদেব পন্ডা বলেন, “বারুইপুরে গিয়ে অশান্তি ছড়ানোর চেষ্টা করলে প্রশাসন আইনানুগ ব্যবস্থা নেবে।”

অন্যদিকে প্রবীণ আইনজীবী ও রাজনৈতিক ব্যক্তিত্ববিকাশ রঞ্জন ভট্টাচার্যর মন্তব্য ঘিরেও তৈরি হয়েছে নতুন বিতর্ক। সোশ্যাল মিডিয়া ও রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে, অপরাধ ও নৈরাজ্য নিয়ে রাজনৈতিক চাপানউতোরের মধ্যেই কি মূল ঘটনার গুরুত্ব আড়ালে চলে যাচ্ছে?

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনার তদন্ত দ্রুত গতিতে এগোচ্ছে। দোষীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের আশ্বাস দিয়েছে প্রশাসন। তবে ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত রাজনীতিতে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আবারও শুরু হয়েছে জোর চর্চা।

 

news home ads