Home ফ্যাক্ট ফাইল পঞ্চায়েতের পাঁচ কাহন পৌর বার্তা জেলার চালচিত্র চাষী ভাই বলছি শরীর স্বাস্থ্য জেলার সেনাপতি মাঠে ময়দানে সম্পাদকিয় কলম
BREAKING NEWS
ব্যাঙ্কশাল আদালতে আইনজীবীদের উপর হামলার প্রতিবাদ, ‘অ্যাডভোকেট প্রোটেকশন অ্যাক্ট’ চালুর দাবি নওশাদ সিদ্দিকীর   •   ভারত-ব্রাজিল ম্যাচের আগে সল্টলেক স্টেডিয়ামে অনুশীলনে ব্রাজিল, কলকাতায় ফুটবল উন্মাদনা   •   সংস্কারের পর ৪ অক্টোবর উদ্বোধন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আর্ট গ্যালারির, আমন্ত্রণ অগ্নিমিত্রা পলের   •   হাসপাতালের বেডের রিয়েল-টাইম তথ্য আরও শক্তিশালী করার উদ্যোগ   •   মাঝ আকাশে বিপদ, অসাধারণ সাহসিকতায় ১৮০ যাত্রীর প্রাণরক্ষা: ক্যাপ্টেন স্মিতের ভূমিকা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথোপকথন   •   অসাবধানতাবশত মল বেরিয়ে আসা বা ‘শার্ট’ কেন ঘটে? কারণ, ঝুঁকি ও প্রতিরোধের উপায়

সংস্কারের পর ৪ অক্টোবর উদ্বোধন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আর্ট গ্যালারির, আমন্ত্রণ অগ্নিমিত্রা পলের

02 Oct 2026
07:42 PM

নিজস্ব প্রতিনিধি, জেলার বার্তা ডেস্ক: আসানসোলের গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক প্রতিষ্ঠান ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আর্ট গ্যালারি দীর্ঘদিন পর সংস্কারের মাধ্যমে নতুন রূপে ফিরতে চলেছে। আগামী ৪ অক্টোবর সন্ধ্যা ৬টায় সংস্কার করা আর্ট গ্যালারিটির উদ্বোধন হবে বলে জানালেন পুরনগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল।

অগ্নিমিত্রা পাল জানান, তাঁর বক্তব্য অনুযায়ী, গ্যালারিটি তৎকালীন মেয়র জিতেন্দ্র তিওয়ারীর উদ্যোগে নির্মিত হয়েছিল। তবে গত কয়েক বছরে যথাযথ রক্ষণাবেক্ষণের অভাবে গ্যালারিটির পরিকাঠামো ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে। দেওয়ালে ফাটল, ছাদ দিয়ে জল পড়া, জানলা-দরজার বেহাল দশা এবং নিচের ফ্লোরিংয়ের সমস্যাসহ একাধিক বিষয় সামনে আসে।

স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে লিখিতভাবে বিষয়টি জানার পর ১৫ সেপ্টেম্বর অগ্নিমিত্রা পাল আসানসোলের কমিশনার ও অ্যাডমিনিস্ট্রেটর দিলীপ মিশ্রকে সমস্যাগুলির কথা জানান। এরপর দ্রুত গ্যালারির সংস্কারের কাজ শুরু হয় বলে তিনি জানান।

সংস্কারের কাজ শেষ হওয়ার পর আগামী ৪ অক্টোবর সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে গ্যালারিটি উদ্বোধন করা হবে। এই উপলক্ষে শিল্পী, শিল্পপ্রেমী এবং সংস্কৃতির সঙ্গে যুক্ত ব্যক্তিদের পাশাপাশি আসানসোলের সমস্ত নাগরিককে অনুষ্ঠানে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন অগ্নিমিত্রা পাল।