Home ফ্যাক্ট ফাইল পঞ্চায়েতের পাঁচ কাহন পৌর বার্তা জেলার চালচিত্র চাষী ভাই বলছি শরীর স্বাস্থ্য জেলার সেনাপতি মাঠে ময়দানে সম্পাদকিয় কলম
BREAKING NEWS
মহালয়ায় মানবিক উদ্যোগ রঙ্গোলি শাড়ির, বিশেষভাবে সক্ষমদের পুজো দর্শনে হুইলচেয়ার তুলে দিলেন মোহন জৈন ও নিখিল জৈন, উপস্থিত পুরনগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল   •   রাজ্যের নিরাপত্তা জোরদারে বড় পদক্ষেপ, ERSS-112 পরিষেবায় ৪৫০টি পুলিশ গাড়ি ও ৪৫০টি বাইকের উদ্বোধন   •   দমদম পার্কে রক্তদান শিবিরে রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য ও কেন্দ্রীয় মন্ত্রী ডঃ সুকান্ত মজুমদার   •   ফলতা ও রামনগর তর্পণ ঘাটে পুণ্যার্থীদের পাশে বিধায়ক দেবাংশু পাণ্ডা, রাত জেগে সেবায় নিয়োজিত কর্মীদের ভূয়সী প্রশংসা   •   মহালয়ার ভোরে জেগে ওঠে বাঙালির হৃদয়: চণ্ডীপাঠ, শিউলির সুবাস আর মা দুর্গার আগমনে নতুন আশার আলো   •   ডারবান টেস্টে প্রোটিয়া পেসারদের দাপট! প্রথম দিনেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সুবিধাজনক অবস্থানে দক্ষিণ আফ্রিকা

মিনাখাঁয় তৃণমূল নেত্রীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ! গ্রেফতারের দাবিতে রাস্তায় বিক্ষোভ

05 Jul 2026
11:08 AM

 

নিজস্ব প্রতিনিধি ,জেলার বার্তা ডেস্ক- উত্তর ২৪ পরগনার মিনাখাঁ এলাকায় তৃণমূল নেত্রী ঝুমা চক্রবর্তীর বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মিনাখাঁ ব্লকের তৃণমূল সভানেত্রী ঝুমা চক্রবর্তীর বিরুদ্ধে সরকারি গেস্ট হাউসে অবৈধ কর্মকাণ্ড চালানো, তোলাবাজি এবং ধান কেনাবেচায় দুর্নীতির অভিযোগ তুলে সরব হয়েছেন স্থানীয় বাসিন্দারা।

অভিযোগ, সরকারি গেস্ট হাউসকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বেআইনি কার্যকলাপ চলছিল। পাশাপাশি এলাকায় সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের কাছ থেকে তোলাবাজির অভিযোগও উঠেছে অভিযুক্ত নেত্রীর বিরুদ্ধে। ধান কেনাবেচায় ব্যাপক দুর্নীতির অভিযোগ সামনে আসতেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা।

এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় বিক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। অভিযুক্ত তৃণমূল নেত্রী ঝুমা চক্রবর্তীর অবিলম্বে গ্রেফতারের দাবিতে পথ অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি নেওয়া হয়। পরিস্থিতি সামাল দিতে এলাকায় মোতায়েন করা হয় পুলিশ বাহিনী।

ঘটনাকে কেন্দ্র করে শাসকদলকে কটাক্ষ করতে শুরু করেছে বিরোধীরা। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূলের একাংশ। পুরো ঘটনায় রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে মিনাখাঁ জুড়ে।