Home Entertainment ফ্যাক্ট ফাইল পঞ্চায়েতের পাঁচ কাহন পৌর বার্তা জেলার চালচিত্র চাষী ভাই বলছি শরীর স্বাস্থ্য জেলার সেনাপতি মাঠে ময়দানে সম্পাদকিয় কলম
BREAKING NEWS
CJP-র প্রতিবাদে আটক আমির খানের ভাইঝি জয়ন মেরি, সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে আনলেন শরীরের আঘাতের চিহ্ন!   •   দুর্গাপুজোয় বড় ঘোষণা রাজ্য সরকারের: পুজো কমিটিগুলিকে এক লক্ষ টাকা ও বিদ্যুতে ছাড়, উৎসবের আনন্দে নতুন মাত্রা   •   নন্দীগ্রাম ও রেজিনগরে বিজেপির জয়ের পর কলকাতায় বিজয় মিছিল, উপস্থিত ফলতার বিধায়ক দেবাংশু পাণ্ডা   •   কল্যাণ সুন্দরীকা’ নৃত্যনাট্যে নজরকাড়া পারফরম্যান্স কনীনিকা বন্দ্যোপাধ্যায়ের, মুগ্ধ দর্শক   •   দুর্গাপুজোর আবহে কলকাতায় বলিউড অভিনেত্রী ভাগ্যশ্রী, ‘Adhyay – The Eternal Chapters’-এর বিশেষ উদ্যোগ   •   সল্টলেকের টিয়ারা ইন ব্যাঙ্কোয়েটে দুর্গাপুজো কমিটিগুলির হাতে চেক বিতরণ, উপস্থিত রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য

সুকিয়া স্ট্রিটে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তি ভাঙচুর, উত্তেজনা এলাকায়

05 Jul 2026
04:05 AM

 

নিজস্ব প্রতিনিধি ,জেলার বার্তা ডেস্ক- কলকাতার সুকিয়া স্ট্রিট এলাকায় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তি ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল। একই সঙ্গে ভাঙচুর করা হয়েছে গোপাল মুখোপাধ্যায়ের বেদিও। ঘটনাকে ঘিরে এলাকায় উত্তেজনার সৃষ্টি হয় এবং স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সকালে এলাকার মানুষ প্রথম মূর্তি ও বেদির ক্ষতিগ্রস্ত অবস্থা দেখতে পান। খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে ভিড় জমে যায়। পরে আর্মহার্স্ট স্ট্রিট থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং তদন্ত শুরু করে।

পুলিশ সূত্রে খবর, আশেপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। কারা এই ঘটনার সঙ্গে জড়িত, তা জানার চেষ্টা চলছে। ইতিমধ্যেই কয়েকটি ফুটেজ সংগ্রহ করে তদন্তকারীরা পরীক্ষা করছেন বলে জানা গিয়েছে।

ঘটনার নিন্দা করে বিভিন্ন মহল দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি তুলেছে। রাজনৈতিক মহলেও এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে চাপানউতোর। তদন্তের স্বার্থে সবদিক খতিয়ে দেখছে পুলিশ।