নিজস্ব প্রতিনিধি, জেলার বার্তা ডেস্ক: নিউ টাউন কনভেনশন সেন্টারে আয়োজিত বিশেষ সাংগঠনিক বৈঠকে উপস্থিত রয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি শ্রী নীতিন নবীন। বৈঠকে উপস্থিত রয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী, রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য এবং দলের অন্যান্য শীর্ষ নেতৃত্ব।
এদিনের বৈঠকে পশ্চিমবঙ্গ প্রদেশের পর্যবেক্ষক তথা বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক শ্রী সুনীল বানসাল এবং রাজ্য সাধারণ সম্পাদক (সংগঠন) শ্রী অমিতাভ চক্রবর্তীও উপস্থিত রয়েছেন। এছাড়াও রাজ্য ও সাংগঠনিক স্তরের একাধিক নেতা বৈঠকে অংশ নিয়েছেন।
দলীয় সূত্রে জানা গিয়েছে, বৈঠকে রাজ্যের সাংগঠনিক পরিস্থিতি, দলীয় কর্মসূচি এবং আগামী দিনের বিভিন্ন সাংগঠনিক পরিকল্পনা নিয়ে আলোচনা হতে পারে। বুথস্তর থেকে সংগঠনকে আরও সক্রিয় করা, কর্মীদের সঙ্গে সমন্বয় এবং বিভিন্ন কর্মসূচির প্রস্তুতি নিয়েও নেতৃত্বের মধ্যে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।
সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনের উপস্থিতিতে আয়োজিত এই বৈঠককে ঘিরে রাজ্য বিজেপির সাংগঠনিক মহলে বিশেষ গুরুত্ব তৈরি হয়েছে। বৈঠকে রাজ্য নেতৃত্বের পাশাপাশি বিভিন্ন স্তরের দায়িত্বপ্রাপ্ত নেতাদের উপস্থিতি লক্ষ্য করা যায়।