Home ফ্যাক্ট ফাইল পঞ্চায়েতের পাঁচ কাহন পৌর বার্তা জেলার চালচিত্র চাষী ভাই বলছি শরীর স্বাস্থ্য জেলার সেনাপতি মাঠে ময়দানে সম্পাদকিয় কলম
BREAKING NEWS
হলদে হয়ে যাচ্ছে ধান, কৃষি দফতরের পরামর্শেও সুরাহা নেই, চিন্তায় ভাতারের মুরারিপুরের চাষিরা   •   ২৬ সেপ্টেম্বর মাঝারি বৃষ্টির সম্ভাবনা, দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে জারি আবহাওয়ার পূর্বাভাস   •   জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে সিইও দফতর অভিযান, পথে AIDWA   •   ভোট কারচুপির অভিযোগ খোলসা’, ইন্ডিয়ান এক্সপ্রেসের রিপোর্ট ঘিরে সরব অধীর রঞ্জন চৌধুরী   •   ভোটার তালিকায় আমার নাম ফিরিয়ে দাও’, জবাব চাইতে সিইও দফতরের পথে মানুষ   •   আসানসোলের উন্নয়ন ও নাগরিক পরিষেবা নিয়ে প্রশাসনিক বৈঠক, উপস্থিত অগ্নিমিত্রা পল

আসানসোলের উন্নয়ন ও নাগরিক পরিষেবা নিয়ে প্রশাসনিক বৈঠক, উপস্থিত অগ্নিমিত্রা পল

25 Sep 2026
09:09 AM

নিজস্ব প্রতিনিধি, জেলার বার্তা ডেস্ক: আসানসোল সার্কিট হাউসে আসানসোলের ডিএম এবং আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের কমিশনারের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠকে উপস্থিত ছিলেন পুর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পল।

বৈঠকে সমগ্র আসানসোলের উন্নয়ন, নাগরিক পরিষেবা এবং একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা ও মতবিনিময় হয়। পাশাপাশি এলাকার মানুষের সমস্যা ও তাঁদের প্রয়োজনকে গুরুত্ব দিয়ে উন্নয়নমূলক কাজ কীভাবে আরও দ্রুত ও কার্যকরভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়, তা নিয়েও আলোচনা করা হয়।

শহরের নাগরিক পরিষেবার মানোন্নয়ন এবং সাধারণ মানুষের বিভিন্ন সমস্যার সমাধানে প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে কাজ করার বিষয়েও বৈঠকে গুরুত্ব দেওয়া হয়।

অগ্নিমিত্রা পল জানান, আসানসোলের সামগ্রিক উন্নয়ন এবং মানুষের প্রয়োজনকে অগ্রাধিকার দিয়েই উন্নয়নের কাজ এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে প্রশাসনিক স্তরে এই ধরনের আলোচনা গুরুত্বপূর্ণ।