Home ফ্যাক্ট ফাইল পঞ্চায়েতের পাঁচ কাহন পৌর বার্তা জেলার চালচিত্র চাষী ভাই বলছি শরীর স্বাস্থ্য জেলার সেনাপতি মাঠে ময়দানে সম্পাদকিয় কলম
BREAKING NEWS
নবান্নে ‘লোকতন্ত্র সেনানী’ সম্মান: জরুরি অবস্থায় গ্রেফতার ৩২৫ জনকে সংবর্ধনা, মাসে ১০ হাজার টাকা সাম্মানিক ঘোষণা   •   ঘাটালের শ্যামচকে বন্যা পরিস্থিতি, প্লাবিত বিস্তীর্ণ এলাকা; জলের তলায় চাষের জমি ও বাড়িঘর   •   অভয়ার স্মরণ অনুষ্ঠানে পানিহাটিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, ন্যায়বিচারের বার্তা   •   জাঁকজমকপূর্ণ আয়োজনে গোবিন্দপুরে শুরু ‘অল বেঙ্গল চেস প্রতিযোগিতা’, রাজ্যের বিভিন্ন জেলা থেকে অংশগ্রহণ প্রতিভাবান দাবাড়ুদের   •   CREDAI Kolkata-র বিশেষ অনুষ্ঠানে উপস্থিত বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য   •   অন্ডালে এসটিএফের অভিযান, বিপুল আগ্নেয়াস্ত্র উদ্ধারের দাবি; তদন্তের মুখে শেখ সামশের হোসেন

থানায় হাজিরা এড়িয়ে হাইকোর্টের পথে হুমায়ুন, উস্কানিমূলক মন্তব্য ঘিরে রাজনৈতিক চাপানউতোর

03 Jul 2026
04:41 AM

 

নিজস্ব প্রতিনিধি, জেলার বার্তা ডেস্ক- উস্কানিমূলক মন্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে ফের বিতর্কের মুখে হুমায়ুন কবীর। আজ শক্তিপুর ও রেজিনগর থানায় হাজিরার নির্দেশ দেওয়া হলেও, তিনি থানায় উপস্থিত হবেন না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন। বরং আইনি লড়াইয়ে হাইকোর্টের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

নিজস্ব প্রতিনিধি, জেলার বার্তা ডেস্ক- পুলিশ সূত্রে খবর, সম্প্রতি করা একাধিক মন্তব্যকে কেন্দ্র করে হুমায়ুন কবীরকে নোটিস পাঠানো হয়। সেই নোটিস অনুযায়ী আজ থানায় হাজিরা দেওয়ার কথা ছিল তাঁর। তবে হুমায়ুনের দাবি, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবেই তাঁকে নিশানা করা হচ্ছে।

জানা গিয়েছে, থানায় হাজিরা দেওয়ার বদলে তিনি সরাসরি হাইকোর্টে গিয়ে আইনি সুরক্ষা চাইবেন। এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজ্যের রাজনৈতিক মহলে চাপানউতোর শুরু হয়েছে। বিরোধী শিবিরের অভিযোগ, বিরোধী কণ্ঠরোধ করতেই প্রশাসনকে ব্যবহার করা হচ্ছে। যদিও শাসকদলের তরফে দাবি, আইন আইনের পথেই চলবে।

ঘটনার পর শক্তিপুর ও রেজিনগর এলাকায় রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। পরিস্থিতির দিকে নজর রাখছে প্রশাসন।

 

news home ads