Home ফ্যাক্ট ফাইল পঞ্চায়েতের পাঁচ কাহন পৌর বার্তা জেলার চালচিত্র চাষী ভাই বলছি শরীর স্বাস্থ্য জেলার সেনাপতি মাঠে ময়দানে সম্পাদকিয় কলম
BREAKING NEWS
কলকাতায় ‘শার্লক’-এর শুভ মহরৎ পূজা, উপস্থিত শার্লক-প্রেমী বিক্রম চট্টোপাধ্যায়   •   গঙ্গাসাগরের কালিবাজারে স্বপন প্রধানকে ঘিরে বিক্ষোভ, পুলিশের হেফাজতে আটক—পুরনো হুমকি ও অত্যাচারের অভিযোগ মহিলাদের   •   নির্বাচনের নামে দমন-পীড়ন, ভোটাধিকার হরণ!’ SIR ও ভোটে অনিয়ম নিয়ে সরব অধীর রঞ্জন চৌধুরী   •   সংযুক্ত আরব আমিরাতে ওয়ানডে ত্রিদেশীয় সিরিজের প্রস্তুতিতে বাংলাদেশ, প্রতিপক্ষ জিম্বাবুয়ে ও আফগানিস্তান   •   রক্তের বন্ধনে গড়ে উঠুক মানবতার সেতু, স্বেচ্ছায় রক্তদানের বার্তা ফলতা বিধানসভার বিধায়ক দেবাংশু পান্ডার   •   বিধাননগরের ৪০ নম্বর ওয়ার্ডের ডি. ডি. ব্লকে রক্তদান শিবির, উপস্থিত ডা. শরদ্বত মুখোপাধ্যায়

পুরুলিয়া থেকে STF-এর জালে দেবরাজ, মেডিক্যালের পর আদালতে পেশ — ECIR দায়ের করে তদন্ত শুরু ইডির

02 Jul 2026
06:39 AM

 

নিজস্ব প্রতিনিধি, জেলার বার্তা ডেস্ক- বিধাননগরের প্রাক্তন মেয়র পারিষদ দেবরাজ চক্রবর্তীকে গ্রেফতার করল রাজ্য পুলিশের STF। সূত্রের খবর, পুরুলিয়া থেকে তাঁকে আটক করা হয়। ধৃতকে হাসপাতালে মেডিক্যাল পরীক্ষার পর আদালতে পেশ করা হবে বলে জানা গিয়েছে।

তোলাবাজি ও প্রতারণার অভিযোগে দায়ের হওয়া মামলায় আরও বেকায়দায় পড়েছেন দেবরাজ চক্রবর্তী। এবার তাঁর বিরুদ্ধে তদন্ত শুরু করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। ইতিমধ্যেই দেবরাজের নামে ECIR দায়ের করে তদন্ত শুরু করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

অভিযোগ, নির্মাণকাজ ও প্রোমোটিং সংক্রান্ত বিষয়ে প্রভাব খাটিয়ে মোটা অঙ্কের টাকা তোলা, ভয় দেখানো এবং সংগঠিত অপরাধচক্র পরিচালনার সঙ্গে যুক্ত ছিলেন তিনি। এই মামলায় ভারতীয় ন্যায় সংহিতার ৩১৮(৪) প্রতারণা, ৩১৬(২) বিশ্বাসভঙ্গ, ৬১(২) অপরাধমূলক ষড়যন্ত্র এবং ১১১ ধারায় সংগঠিত অপরাধের অভিযোগ আনা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে তোলাবাজি, সিন্ডিকেট রাজ এবং বেআইনি আর্থিক লেনদেনের অভিযোগ উঠছিল। সম্প্রতি আগাম জামিনের আবেদন খারিজ হওয়ার পর থেকেই তদন্তে গতি আসে। এরপর যৌথ অভিযানে তাঁকে গ্রেফতার করা হয়।

ঘটনায় রাজনৈতিক মহলেও শুরু হয়েছে জোর চর্চা। বিরোধীদের দাবি, এই গ্রেফতারির মাধ্যমে একাধিক আর্থিক দুর্নীতি ও প্রভাবশালী সিন্ডিকেট চক্রের তথ্য সামনে আসতে পারে।