Home ফ্যাক্ট ফাইল পঞ্চায়েতের পাঁচ কাহন পৌর বার্তা জেলার চালচিত্র চাষী ভাই বলছি শরীর স্বাস্থ্য জেলার সেনাপতি মাঠে ময়দানে সম্পাদকিয় কলম
BREAKING NEWS
একাদশ-দ্বাদশের পড়ুয়াদের ১০ হাজার টাকার সহায়তা বন্ধ? বড় সিদ্ধান্ত ঘিরে জল্পনা   •   শরীরে চর্বি বাড়লে কী কী ক্ষতি হতে পারে?   •   মোদীর ২৫ বছরের জনসেবা উদযাপন, ১৭ সেপ্টেম্বর থেকে বাংলাজুড়ে বিশেষ কর্মসূচি   •   অভিষেকেই নজির, ৯ নম্বরে ব্যাট করে রাজাউল্লাহর দুর্দান্ত কীর্তি   •   সীতারাম ইয়েচুরির ৩য় প্রয়াণ দিবসে সিপিআই(এম) দপ্তরে শ্রদ্ধাজ্ঞাপন   •   যাদবপুরে দেশবিরোধী স্লোগান নিয়ে সরব দিলীপ ঘোষ, জাতীয়তাবোধের পক্ষে বার্তা

মোদীর ২৫ বছরের জনসেবা উদযাপন, ১৭ সেপ্টেম্বর থেকে বাংলাজুড়ে বিশেষ কর্মসূচি

12 Sep 2026
05:25 PM

 

নিজস্ব প্রতিনিধি, জেলার বার্তা ডেস্ক: প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে গত এক দশকে দেশের উন্নয়ন ও পরিবর্তনের বিভিন্ন দিক তুলে ধরতে পশ্চিমবঙ্গজুড়ে একাধিক বিশেষ কর্মসূচির উদ্যোগ নেওয়া হয়েছে। ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন থেকে মহালয়া পর্যন্ত চলবে এই বিশেষ কর্মসূচি।

এই কর্মসূচিকে ঘিরে বিজেপি নেত্রী তথা বিধায়ক অগ্নিমিত্রা পল-এর পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের উন্নয়নে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দীর্ঘ ২৫ বছরের জনজীবনের অবদানকে সম্মান জানাতেই এই উদ্যোগ।

কর্মসূচির অন্যতম আকর্ষণ হতে চলেছে ‘অগ্নিবাড়ি’। এই কর্মসূচির মাধ্যমে শিশুদের সঙ্গে আনন্দ ভাগ করে নেওয়া, প্রদীপ প্রজ্বালন-সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। সাধারণ মানুষের অংশগ্রহণের মাধ্যমে প্রধানমন্ত্রীর জনসেবা ও দেশের উন্নয়নের বার্তা আরও বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্য নেওয়া হয়েছে।

পাশাপাশি একটি বিশেষ পোর্টালের মাধ্যমে সাধারণ মানুষ সরকারি প্রকল্পের সুবিধা পেয়ে তাঁদের জীবনে ঘটে যাওয়া ইতিবাচক পরিবর্তনের বাস্তব অভিজ্ঞতা ও গল্প তুলে ধরতে পারবেন। সেই গল্পগুলির মধ্য থেকে নির্বাচিত ২৫০টি বাস্তব কাহিনি বিশেষ চলচ্চিত্রের মাধ্যমে মানুষের সামনে তুলে ধরার পরিকল্পনা রয়েছে।

শুধু কলকাতা বা একটি নির্দিষ্ট এলাকায় নয়, বাংলাজুড়ে ১২টি বিশেষ কর্মসূচি আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। বিভিন্ন জেলা ও অঞ্চলে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ, সামাজিক কর্মসূচি এবং সরকারের বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগের সুফল তুলে ধরার মাধ্যমে এই কর্মসূচি এগিয়ে নিয়ে যাওয়া হবে।

আয়োজকদের বক্তব্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দীর্ঘ রাজনৈতিক ও প্রশাসনিক জীবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ অধ্যায় এবং সাধারণ মানুষের জীবনে সরকারি প্রকল্পের প্রভাবকে সামনে আনাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য।

১৭ সেপ্টেম্বর থেকে মহালয়া পর্যন্ত ধারাবাহিক এই কর্মসূচির মাধ্যমে বাংলার বিভিন্ন প্রান্তের মানুষের অংশগ্রহণ নিশ্চিত করার পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ২৫ বছরের জনসেবার যাত্রাকেও তুলে ধরার প্রস্তুতি নেওয়া হয়েছে।

news home ads