Home ফ্যাক্ট ফাইল পঞ্চায়েতের পাঁচ কাহন পৌর বার্তা জেলার চালচিত্র চাষী ভাই বলছি শরীর স্বাস্থ্য জেলার সেনাপতি মাঠে ময়দানে বিনোদন সম্পাদকীয় কলম
BREAKING NEWS
আসানসোলে বিনিয়োগের নামে কোটি কোটি টাকার প্রতারণার অভিযোগ! বিপাকে ১০-১২ হাজার মানুষ, বন্ধ অফিস, উধাও কর্তারা   •   দক্ষিণবঙ্গে দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস, ২৮ থেকে ৩০ অক্টোবর ভারী বৃষ্টি ও ঝড়ের সতর্কতা জারি   •   স্বচ্ছ ভারতের অঙ্গ হিসেবে আলিপুরদুয়ারের ভোলাডাবরি RPF কলোনিতে সাফাই অভিযান, প্রতি রবিবার পরিচ্ছন্নতার উদ্যোগ   •   পরিষেবা না পাওয়ার অভিযোগে রানিগঞ্জে আমরাসোতা পঞ্চায়েত অফিসে তালা ঝোলালেন স্থানীয়রা   •   প্রধানমন্ত্রীর বাবাকে নিয়ে বিতর্কিত মন্তব্যের অভিযোগ, পানাগড়ে মল্লিকার্জুন খাড়গের কুশপুতুল দাহ বিজেপির   •   ভিন রাজ্যে দুর্গাপুরের কাঁকসার যুবকের রহস্যমৃত্যু, খুনের অভিযোগ পরিবারের

সীতারাম ইয়েচুরির ৩য় প্রয়াণ দিবসে সিপিআই(এম) দপ্তরে শ্রদ্ধাজ্ঞাপন

12 Sep 2026
09:47 AM

 

নিজস্ব প্রতিনিধি, জেলার বার্তা ডেস্ক: ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)-র প্রাক্তন সাধারণ সম্পাদক কমরেড সীতারাম ইয়েচুরির ৩য় প্রয়াণ দিবস উপলক্ষে পশ্চিমবঙ্গ রাজ্য দপ্তরে শ্রদ্ধাজ্ঞাপন কর্মসূচির আয়োজন করা হয়।

এই কর্মসূচিতে উপস্থিত থেকে প্রয়াত বামপন্থী নেতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন সিপিআই(এম)-এর বর্ষীয়ান নেতা বিমান বসু, রাজ্য সম্পাদক শ্রীদীপ ভট্টাচার্য, রামচন্দ্র ডোম, সুখেন্দু পানিগ্রাহী, সর্বাণী প্রসাদ সাঁতরা সহ দলের অন্যান্য নেতাকর্মীরা।

সীতারাম ইয়েচুরির রাজনৈতিক জীবন, বামপন্থী আন্দোলনে তাঁর দীর্ঘ ভূমিকা এবং সাধারণ মানুষের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে তাঁর ধারাবাহিক রাজনৈতিক কর্মকাণ্ডের কথা স্মরণ করা হয়। তাঁর আদর্শ ও রাজনৈতিক সংগ্রামের পথকে সামনে রেখে আগামী দিনে সংগঠনকে আরও শক্তিশালী করার বার্তাও উঠে আসে শ্রদ্ধাজ্ঞাপন কর্মসূচিতে।

রাজ্য দপ্তরে আয়োজিত এই অনুষ্ঠানে দলীয় নেতা-কর্মীদের পাশাপাশি উপস্থিত ছিলেন বহু সমর্থক। শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে সীতারাম ইয়েচুরির স্মৃতির প্রতি সম্মান জানানো হয়।