Home বিনোদন বার্তা বিনোদন বার্তা ফ্যাক্ট ফাইল পঞ্চায়েতের পাঁচ কাহন পৌর বার্তা জেলার চালচিত্র চাষী ভাই বলছি শরীর স্বাস্থ্য জেলার সেনাপতি মাঠে ময়দানে সম্পাদকিয় কলম বিনোদন বার্তা
BREAKING NEWS
মহালয়া থেকেই পুজোর সূচনা, কলকাতায় একের পর এক উদ্বোধন: উৎসবের আবহে প্রশাসনের ভূমিকা ও বাংলার দুর্গোৎসবের নতুন তাৎপর্য   •   ৭০তম জেলা স্কুল সাঁতার নির্বাচন প্রতিযোগিতা ২০২৬, তরুণ সাঁতারুদের উদ্যম ও প্রতিভায় মুগ্ধ ক্রীড়াপ্রেমীরা   •   সুন্দরবন ক্যারাটে চ্যাম্পিয়নশিপ ২০২৬: যুব ও নারী শক্তির আত্মবিশ্বাস বাড়ানোর বার্তা, তারুণ্যের জয়গানে ফলতা বিধায়ক দেবাংশু পান্ডা   •   স্বাস্থ্য ভবনে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ পালন, বাস্তব অভিজ্ঞতার কথা শোনার উপর বিশেষ গুরুত্ব   •   কলকাতায় মহালয়ার বিশেষ অনুষ্ঠান, দেবীপক্ষের সূচনায় দেবী দুর্গার আহ্বানে উপস্থিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী   •   স্বাদে আহ্লাদে প্রযোজিত ‘দূরত্ব’-এর পোস্টার লঞ্চ, উপস্থিত দোলন রায় ও দীপঙ্কর দে

সুন্দরবনের ক্যানিং মহকুমায় নদী দূষণ নিয়ে সরব বিজেপি, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন পলান মণ্ডলের

21 Jun 2026
08:03 PM

নিজস্ব প্রতিনিধি, জেলার বার্তা ডেস্ক - দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবন এলাকার ক্যানিং মহকুমার বিভিন্ন নদীতে দিনের পর দিন প্লাস্টিক, থার্মোকল ও নানান ময়লা-আবর্জনা ফেলা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, নদীর জলে দূষণ বাড়ার ফলে পরিবেশের পাশাপাশি মৎস্যজীবীদের জীবন-জীবিকাও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিশেষ করে মাতলা ও সংলগ্ন নদীগুলিতে ভাসমান প্লাস্টিক ও থার্মোকলের স্তূপ এখন বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। 

এই বিষয়ে বিজেপি নেতা পলান মণ্ডল তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন,“প্রশাসনের সামনেই প্রকাশ্যে নদীতে প্লাস্টিক ও থার্মোকল ফেলা হচ্ছে। আইনকে বুড়ো আঙুল দেখিয়ে পরিবেশ ধ্বংস করা হচ্ছে। সুন্দরবনের নদী ও জীববৈচিত্র্য রক্ষায় অবিলম্বে কঠোর ব্যবস্থা নেওয়া প্রয়োজন। না হলে আগামী দিনে ভয়াবহ পরিবেশ বিপর্যয় দেখা দেবে।”

তিনি আরও অভিযোগ করেন, নদী দূষণ রোধে প্রশাসনের নজরদারি কার্যত নেই বললেই চলে। দ্রুত নদী পরিষ্কার ও দূষণকারীদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপের দাবিও জানান তিনি।