Home ফ্যাক্ট ফাইল পঞ্চায়েতের পাঁচ কাহন পৌর বার্তা জেলার চালচিত্র চাষী ভাই বলছি শরীর স্বাস্থ্য জেলার সেনাপতি মাঠে ময়দানে সম্পাদকিয় কলম
BREAKING NEWS
কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে কড়া জবাব অগ্নিমিত্রা পালের, গণতান্ত্রিক অধিকার নিয়ে তীব্র বার্তা   •   স্বাস্থ্য ইস্যুতে কুণাল ঘোষের বড় বিস্ফোরণ! কী বললেন তিনি? | স্বাস্থ্য পরিষেবা নিয়ে তীব্র রাজনৈতিক বিতর্ক   •   নতুন তৃণমূলের পথ ঘোষণা করলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, বাড়ছে রাজনৈতিক জল্পনা   •   তোলাবাজি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার আরামবাগের প্রাক্তন তৃণমূল পঞ্চায়েত প্রধান আজিজ খান   •   স্বাস্থ্যবিমা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর, আয়ুষ্মানের সুবিধা না পেলেও মিলবে রাজ্যের স্বাস্থ্যবিমা   •   জাতীয় কর্মসমিতির বৈঠকের মাঝেই ঋতব্রতকে ঘিরে জল্পনা, তৃণমূলে যোগের গুঞ্জন

অভিজিৎ সরকার হত্যা মামলায় চার্জ গঠন, ১৯ জনের বিরুদ্ধে পদক্ষেপ সিবিআইয়ের

01 Jul 2026
11:36 AM

 

নিজস্ব প্রতিনিধি, জেলার বার্তা ডেস্ক- বিজেপি কর্মী অভিজিৎ সরকার হত্যা মামলায় গুরুত্বপূর্ণ অগ্রগতি। ব্যাঙ্কশাল কোর্টে ১৯ জন অভিযুক্তের বিরুদ্ধে চার্জ গঠন করল সিবিআই। আগামী ১৭ জুলাই থেকে মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হবে বলে আদালত সূত্রে জানা গিয়েছে।

তদন্তকারী সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, প্রথম সাক্ষী হিসেবে আদালতে হাজির করা হতে পারে অভিজিৎ সরকারের মাকে। তাঁর সাক্ষ্য দিয়েই মামলার সাক্ষ্যগ্রহণ পর্ব শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।

২০২১ সালের বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর রাজনৈতিক হিংসার আবহে অভিজিৎ সরকারের মৃত্যুর ঘটনা রাজ্য রাজনীতিতে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছিল। পরবর্তীতে মামলার তদন্তভার সিবিআইয়ের হাতে যায়।

দীর্ঘ তদন্তের পর এবার আদালতে চার্জ গঠন হওয়ায় মামলার বিচারপ্রক্রিয়া নতুন পর্যায়ে প্রবেশ করল বলে মনে করছে রাজনৈতিক ও আইন মহল। আগামী দিনে সাক্ষ্যগ্রহণ এবং আদালতের পর্যবেক্ষণের দিকেই নজর থাকবে সকলের।

 

news home ads