Home ফ্যাক্ট ফাইল পঞ্চায়েতের পাঁচ কাহন পৌর বার্তা জেলার চালচিত্র চাষী ভাই বলছি শরীর স্বাস্থ্য জেলার সেনাপতি মাঠে ময়দানে সম্পাদকিয় কলম
BREAKING NEWS
কলকাতায় ‘শার্লক’-এর শুভ মহরৎ পূজা, উপস্থিত শার্লক-প্রেমী বিক্রম চট্টোপাধ্যায়   •   গঙ্গাসাগরের কালিবাজারে স্বপন প্রধানকে ঘিরে বিক্ষোভ, পুলিশের হেফাজতে আটক—পুরনো হুমকি ও অত্যাচারের অভিযোগ মহিলাদের   •   নির্বাচনের নামে দমন-পীড়ন, ভোটাধিকার হরণ!’ SIR ও ভোটে অনিয়ম নিয়ে সরব অধীর রঞ্জন চৌধুরী   •   সংযুক্ত আরব আমিরাতে ওয়ানডে ত্রিদেশীয় সিরিজের প্রস্তুতিতে বাংলাদেশ, প্রতিপক্ষ জিম্বাবুয়ে ও আফগানিস্তান   •   রক্তের বন্ধনে গড়ে উঠুক মানবতার সেতু, স্বেচ্ছায় রক্তদানের বার্তা ফলতা বিধানসভার বিধায়ক দেবাংশু পান্ডার   •   বিধাননগরের ৪০ নম্বর ওয়ার্ডের ডি. ডি. ব্লকে রক্তদান শিবির, উপস্থিত ডা. শরদ্বত মুখোপাধ্যায়

তীব্র গরমে ট্রাফিক কর্মীদের পাশে কুলটি ট্রাফিক গার্ড, বিতরণ করা হল সামার কিট

01 Jul 2026
10:48 AM

Headline:

 

 

 

 

নিজস্ব প্রতিনিধি, জেলার বার্তা ডেস্ক- তীব্র গরম ও দাবদাহের মধ্যে কর্তব্যরত ট্রাফিক পুলিশ কর্মীদের স্বস্তি দিতে বিশেষ উদ্যোগ নিল কুলটি ট্রাফিক গার্ড। বুধবার আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের অধীনে কুলটি ট্রাফিক গার্ডের পক্ষ থেকে ট্রাফিক কর্মীদের হাতে সামার কিট তুলে দেওয়া হয়।

কুলটি ট্রাফিক গার্ড অফিসের সামনে আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন এডিসিপি ট্রাফিক এমডি জসিম, কুলটি ট্রাফিক গার্ডের অফিসার-ইন-চার্জ বিশ্বজিৎ কুন্ডু সহ অন্যান্য পুলিশ আধিকারিক, কনস্টেবল ও সিভিক ভলান্টিয়াররা।

জানা গিয়েছে, সিভিক ভলান্টিয়ার থেকে শুরু করে কনস্টেবল ও অফিসার—সকল ট্রাফিক কর্মীকেই এই সামার কিট প্রদান করা হয়। প্রতিটি কিটে ছিল একটি ছাতা, জলের বোতল এবং একটি গামছা।

পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, দীর্ঘ সময় রাস্তায় দাঁড়িয়ে দায়িত্ব পালন করতে হয় ট্রাফিক কর্মীদের। প্রচণ্ড গরমে তাঁদের শারীরিক সুরক্ষা ও স্বস্তির কথা ভেবেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন ট্রাফিক কর্মীরাও। তাঁদের বক্তব্য, গরমের মধ্যে এই ধরনের প্রয়োজনীয় সামগ্রী দৈনন্দিন কাজের ক্ষেত্রে অনেকটাই সাহায্য করবে।