Home ফ্যাক্ট ফাইল পঞ্চায়েতের পাঁচ কাহন পৌর বার্তা জেলার চালচিত্র চাষী ভাই বলছি শরীর স্বাস্থ্য জেলার সেনাপতি মাঠে ময়দানে সম্পাদকিয় কলম
BREAKING NEWS
রেজিনগর, নন্দীগ্রামে লড়াই বিজেপি বনাম বামপন্থীদের, দাবি মোস্তাফিজুর রহমানের   •   পুলিশ হেফাজতে মৃত্যুর অভিযোগে সরব তৃণমূল, নিরপেক্ষ তদন্ত ও কঠোর শাস্তির দাবি   •   বিশ্বমঞ্চে ভারতের প্রভাব বাড়ছে, মোদির নেতৃত্বে নতুন ভূ-রাজনৈতিক সমীকরণের দাবি দিলীপ ঘোষের   •   খাদ্যের মান নিয়ে কড়া বার্তা অগ্নিমিত্রা পালের, গুরুতর অনিয়মে লাইসেন্স বাতিলের দাবি   •   বারুইপুর পুরসভায় দুর্নীতির অভিযোগ নিয়ে বিজেপির হুঁশিয়ারি, প্রশাসনের কাছে প্রমাণ দেওয়ার দাবি   •   অন্নপূর্ণা ভাণ্ডারের সঞ্চয়ে দুর্গাপূজা, বাসন্তীর ঠাকুরঘেরিতে নজির গড়লেন গ্রামের মহিলারা

খাদ্যের মান নিয়ে কড়া বার্তা অগ্নিমিত্রা পালের, গুরুতর অনিয়মে লাইসেন্স বাতিলের দাবি

09 Sep 2026
09:42 AM

 

নিজস্ব প্রতিনিধি, জেলার বার্তা ডেস্ক: রেস্তোরাঁ, মিষ্টির দোকান থেকে শুরু করে ফুটপাতের খাবারের দোকান—খাদ্যের গুণমান ও স্বাস্থ্যবিধি নিয়ে এবার কড়া বার্তা দিলেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল। তাঁর বক্তব্য, খাবারে অনিয়ম বা স্বাস্থ্যবিধি লঙ্ঘনের ঘটনা শুধু প্রশাসনিক গাফিলতি নয়, এর সঙ্গে সরাসরি মানুষের জীবন ও স্বাস্থ্যের প্রশ্ন জড়িত।

অগ্নিমিত্রা পালের বক্তব্য অনুযায়ী, পরিবার-পরিজন নিয়ে মানুষ রেস্তোরাঁয় খাবার খেতে যান। সেখানে যদি বাসি বা মেয়াদোত্তীর্ণ মাছ-মাংস পরিবেশন করা হয়, তাহলে তা অত্যন্ত গুরুতর বিষয়। একইভাবে মিষ্টির দোকানে এমন ক্ষতিকর রং ব্যবহার করা হলে, যা হাত থেকে সহজে ওঠে না, সেক্ষেত্রেও কঠোর পদক্ষেপ প্রয়োজন বলে তিনি মনে করেন।

ফুটপাতের খাবারের দোকানগুলির স্বাস্থ্যবিধি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। তাঁর দাবি, কোথাও যদি নোংরা নিকাশির জল দিয়ে থালা-বাসন ধোয়া হয়, তাহলে সেই খাবারের নিরাপত্তা নিয়েও স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে।

অগ্নিমিত্রা পাল অভিযোগ করেন, পূর্ববর্তী সরকারের আমলে খাদ্যের গুণমান, স্বাস্থ্যবিধি এবং সাধারণ মানুষের নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলিতে যথেষ্ট নজর দেওয়া হয়নি। তাঁর দাবি, এর ফলেই দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের অনিয়ম চলেছে।

এই পরিস্থিতিতে নিয়মিত নজরদারি, কঠোর স্বাস্থ্যবিধি এবং নিয়ম ভাঙলে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার পক্ষে সওয়াল করেছেন তিনি। তাঁর বক্তব্য, অবৈধ নির্মাণের ক্ষেত্রে যেমন লাইসেন্স বাতিলের মতো কঠোর পদক্ষেপ নেওয়া হয়, তেমনই খাদ্যের মান ও স্বাস্থ্যবিধির গুরুতর লঙ্ঘন হলে সংশ্লিষ্ট রেস্তোরাঁ বা খাদ্য ব্যবসার লাইসেন্স বাতিলের মতো ব্যবস্থা নেওয়া উচিত।

অগ্নিমিত্রা পালের স্পষ্ট বার্তা, মানুষের জীবন ও স্বাস্থ্যের সঙ্গে কোনওভাবেই আপস করা চলবে না। খাদ্য ব্যবসায় নিয়ম ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে প্রশাসনের আরও সক্রিয় ও নিয়মিত নজরদারি প্রয়োজন।

news home ads