Home ফ্যাক্ট ফাইল পঞ্চায়েতের পাঁচ কাহন পৌর বার্তা জেলার চালচিত্র চাষী ভাই বলছি শরীর স্বাস্থ্য জেলার সেনাপতি মাঠে ময়দানে সম্পাদকিয় কলম
BREAKING NEWS
রেজিনগর, নন্দীগ্রামে লড়াই বিজেপি বনাম বামপন্থীদের, দাবি মোস্তাফিজুর রহমানের   •   পুলিশ হেফাজতে মৃত্যুর অভিযোগে সরব তৃণমূল, নিরপেক্ষ তদন্ত ও কঠোর শাস্তির দাবি   •   বিশ্বমঞ্চে ভারতের প্রভাব বাড়ছে, মোদির নেতৃত্বে নতুন ভূ-রাজনৈতিক সমীকরণের দাবি দিলীপ ঘোষের   •   খাদ্যের মান নিয়ে কড়া বার্তা অগ্নিমিত্রা পালের, গুরুতর অনিয়মে লাইসেন্স বাতিলের দাবি   •   বারুইপুর পুরসভায় দুর্নীতির অভিযোগ নিয়ে বিজেপির হুঁশিয়ারি, প্রশাসনের কাছে প্রমাণ দেওয়ার দাবি   •   অন্নপূর্ণা ভাণ্ডারের সঞ্চয়ে দুর্গাপূজা, বাসন্তীর ঠাকুরঘেরিতে নজির গড়লেন গ্রামের মহিলারা

স্বচ্ছল পুজো কমিটিগুলিকে সরকারি অনুদান ফিরিয়ে দেওয়ার আবেদন অগ্নিমিত্রা পালের

09 Sep 2026
05:14 AM

 

নিজস্ব প্রতিনিধি, জেলার বার্তা ডেস্ক: রাজ্যের পুজো কমিটিগুলিকে সরকারি অনুদান দেওয়ার সিদ্ধান্ত ঘিরে এবার ভিন্ন বার্তা দিলেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল। মুখ্যমন্ত্রীর ঘোষিত ₹১ লক্ষ অনুদান প্রসঙ্গে তিনি আর্থিকভাবে স্বচ্ছল পুজো কমিটিগুলির কাছে সরকারি অনুদান গ্রহণ না করার আবেদন জানিয়েছেন।

অগ্নিমিত্রা পালের বক্তব্য, যে সমস্ত পুজো কমিটি আর্থিকভাবে স্বচ্ছল, নিজেদের উদ্যোগে পর্যাপ্ত অর্থ সংগ্রহ করতে সক্ষম এবং বিপুল পরিমাণ চাঁদা সংগ্রহ করে, তারা চাইলে সরকারের দেওয়া অনুদান গ্রহণ না করে তা ফিরিয়ে দিতে পারে।

তাঁর মতে, নিজেদের সামর্থ্যের ভিত্তিতে পুজোর আয়োজন করা এবং প্রয়োজনে সরকারি অনুদান ছেড়ে দিয়ে দৃষ্টান্ত স্থাপন করা আত্মসম্মান ও স্বনির্ভরতার পরিচয় বহন করবে। একইসঙ্গে এই উদ্যোগের মাধ্যমে আর্থিকভাবে পিছিয়ে থাকা পুজো কমিটিগুলির জন্য সরকারি সহায়তার প্রয়োজনীয়তাকেও গুরুত্ব দেওয়া সম্ভব হবে বলে তাঁর বক্তব্য।

পুজোকে কেন্দ্র করে সরকারি অনুদান নিয়ে রাজনৈতিক বিতর্কের মধ্যেই অগ্নিমিত্রা পালের এই আবেদন নতুন মাত্রা যোগ করেছে। তাঁর বক্তব্যকে ঘিরে পুজো কমিটিগুলির মধ্যে কী ধরনের প্রতিক্রিয়া তৈরি হয়, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।

news home ads