নিজস্ব প্রতিনিধি, জেলার বার্তা ডেস্ক: আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্রের চিত্রা মোড় এলাকায় উদ্বোধন হল নেতাজি সুভাষচন্দ্র বসু সেবা কেন্দ্রের। মন্ত্রী অগ্নিমিত্রা পালের হাত ধরে ফিতে কেটে এই সেবা কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। মিষ্টিমুখের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়।
জানা গিয়েছে, এই সেবা কেন্দ্রের মাধ্যমে এলাকার সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা, অভাব-অভিযোগ ও নাগরিক পরিষেবা সংক্রান্ত বিষয় শোনা হবে। মানুষের সমস্যাগুলি সংশ্লিষ্ট দপ্তরের কাছে পৌঁছে দিয়ে দ্রুত সমাধানের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার উদ্যোগ থাকবে এই কেন্দ্রের মাধ্যমে।
উদ্বোধনী অনুষ্ঠানে অগ্নিমিত্রা পাল বলেন, সাধারণ মানুষের পাশে দাঁড়ানো এবং তাঁদের সমস্যা সমাধান করাই এই সেবা কেন্দ্র চালুর মূল লক্ষ্য। এলাকার মানুষ তাঁদের বিভিন্ন সমস্যা নিয়ে এখানে যোগাযোগ করতে পারবেন বলেও জানান তিনি।
স্থানীয় মানুষের সঙ্গে প্রশাসনিক পরিষেবা ও জনসংযোগ আরও সহজ করার লক্ষ্যেই এই সেবা কেন্দ্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে।