Home ফ্যাক্ট ফাইল পঞ্চায়েতের পাঁচ কাহন পৌর বার্তা জেলার চালচিত্র চাষী ভাই বলছি শরীর স্বাস্থ্য জেলার সেনাপতি মাঠে ময়দানে সম্পাদকিয় কলম
BREAKING NEWS
নবান্নে ‘লোকতন্ত্র সেনানী’ সম্মান: জরুরি অবস্থায় গ্রেফতার ৩২৫ জনকে সংবর্ধনা, মাসে ১০ হাজার টাকা সাম্মানিক ঘোষণা   •   ঘাটালের শ্যামচকে বন্যা পরিস্থিতি, প্লাবিত বিস্তীর্ণ এলাকা; জলের তলায় চাষের জমি ও বাড়িঘর   •   অভয়ার স্মরণ অনুষ্ঠানে পানিহাটিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, ন্যায়বিচারের বার্তা   •   জাঁকজমকপূর্ণ আয়োজনে গোবিন্দপুরে শুরু ‘অল বেঙ্গল চেস প্রতিযোগিতা’, রাজ্যের বিভিন্ন জেলা থেকে অংশগ্রহণ প্রতিভাবান দাবাড়ুদের   •   CREDAI Kolkata-র বিশেষ অনুষ্ঠানে উপস্থিত বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য   •   অন্ডালে এসটিএফের অভিযান, বিপুল আগ্নেয়াস্ত্র উদ্ধারের দাবি; তদন্তের মুখে শেখ সামশের হোসেন

সাংবাদিক বৈঠকে কুণাল ঘোষের একাধিক বিস্ফোরক মন্তব্য, হুমায়ুন ইস্যু থেকে রাম মন্দির বিতর্কে সরব তৃণমূল বিধায়ক

30 Jun 2026
11:17 AM

 

 

নিজস্ব প্রতিনিধি, জেলার বার্তা ডেস্ক: সাংবাদিক বৈঠক করে একাধিক রাজনৈতিক ইস্যুতে সরব হলেন তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ। নির্বাচনের পর রাজ্যের বিভিন্ন প্রান্তে তৃণমূল কর্মীদের উপর হামলা ও ঘরছাড়া হওয়ার অভিযোগ তুলে তিনি বলেন, আক্রান্ত কর্মীদের পাশে দাঁড়ানো দলের দায়িত্ব।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে চালু হওয়া হেল্পলাইন প্রসঙ্গে কুণাল ঘোষ বলেন, “এটি দলের কেন্দ্রীয় হেল্পলাইন নাকি অভিষেকের ব্যক্তিগত উদ্যোগ, তা আমার জানা নেই। তবে আক্রান্ত কর্মীদের সাহায্যের জন্য কোনও উদ্যোগ নেওয়া হলে তা অবশ্যই স্বাগত।”

হুমায়ুন কবীরের বিতর্কিত মন্তব্য নিয়েও প্রতিক্রিয়া দেন তৃণমূল বিধায়ক। তিনি বলেন, “হুমায়ুন কবীরের এমন কোনও ভাষা ব্যবহার করা উচিত নয়, যাতে নতুন করে বিতর্ক তৈরি হয়।” রাজনৈতিক নেতাদের সংযত ভাষা ব্যবহারের পক্ষেই সওয়াল করেন তিনি।

রাজ্যের রাজনৈতিক পরিবেশ নিয়ে বিজেপিকে তীব্র আক্রমণ করে কুণাল ঘোষ দাবি করেন, “ডিম, হাফপ্যান্ট, কোমরে দড়ির রাজনীতি বাংলায় ভারতীয় জনতা পার্টিই তৈরি করে গিয়েছে।”

এদিন রাম মন্দির নিয়েও বিস্ফোরক মন্তব্য করেন কুণাল ঘোষ। তাঁর প্রশ্ন, “রাম মন্দিরে চুরি ও কেলেঙ্কারির অভিযোগ উঠছে, কিন্তু অমিত সাহা ও যোগী আদিত্যনাথ এই বিষয়ে চুপ কেন?” এই মন্তব্য ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে জোর বিতর্ক শুরু হয়েছে।

কুণাল ঘোষের এই সাংবাদিক বৈঠকের পর রাজ্যের রাজনৈতিক তরজা আরও তীব্র হওয়ার ইঙ্গিত মিলছে।

 

news home ads